| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘ও একজন ৩৬০ ডিগ্রি ক্রিকেটার’: ওয়াসিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৩ ১৮:৩১:৩৫
‘ও একজন ৩৬০ ডিগ্রি ক্রিকেটার’: ওয়াসিম

একজন মিডল অর্ডার ব্যাটসম্যানের প্রায় সব গুণই সূর্যকুমারের আছে। তাই, ভারতের এশিয়া কাপের দলে বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো অভিজ্ঞ ও পরীক্ষিত ব্যাটসম্যান থাকলেও ওয়াসিম আকরাম সূর্যকুমারকে মনে রেখেছেন। টি-টোয়েন্টিতে এই পাকিস্তানি কিংবদন্তির প্রিয় ক্রিকেটার এই ভারতীয় ব্যাটসম্যান।

প্রাথমিকভাবে, সূর্যকুমার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর তার জন্য জাতীয় দলের দরজা খুলে যায়। আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়ে দুই হাতেই ব্যবহার করেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। সাদা বলের ক্রিকেটে তিনি ইতিমধ্যেই দলের গুরুত্বপূর্ণ সদস্য।

ওয়াসিম আকরাম বলেন, 'ভারতের হয়ে খেলার পর থেকে তার ব্যাটিং দেখা প্রশান্তির। যদি সে একবার উইকেটে থিতু হয়ে যায়, তাহলে স্পিনার কিংবা পেসার উভয়ের জন্যই একজন বিপজ্জনক ব্যাটার। সে আসলে একজন ৩৬০ ডিগ্রি খেলোয়াড়, যে সবদিকে খেলতে পারে...ল্যাপ শট, কাউকর্ণার এর উপর দিয়ে খেলা, একই সঙ্গে স্পিনারদের বিপক্ষেও ভালো।'

আসন্ন এশিয়া কাপে ফেভারিট হিসেবে আরব আমিরাতে যাচ্ছে ভারত। যেই দলে কোহলি, রোহিত ছাড়াও লোকেশ রাহুল কিংবা হার্দিক পান্ডিয়ার মতো তারকা ক্রিকেটাররা আছেন। তবে ওয়াসিম আকরামের মতে, এই টুর্নামেন্টে ভারতের ট্রাম্প কার্ড হতে পারেন সূর্যকুমার।

ওয়াসিম আকরাম বলেন, 'রোহিত শর্মা, লোকেশ রাহুল এবং বিরাট কোহলি (দলে) আছে, কিন্তু এই ফরম্যাটে আমার প্রিয় খেলোয়াড়দের একজন সূর্যকুমার যাদব। সে একজন অসাধারণ ক্রিকেটার।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...