| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারত-পাকিস্তান ম্যাচ: ওয়াকারের খোঁচায় পাল্টা কড়া জবাব ইরফানের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৩ ১০:৫১:৪৮
ভারত-পাকিস্তান ম্যাচ: ওয়াকারের খোঁচায় পাল্টা কড়া জবাব ইরফানের

চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তার বিধ্বংসী বোলিংয়ের আগে অসহায় লিড নিয়েছিল ভারতীয়রা। তাই শাহীনের ইনজুরির খবরের পর সোশ্যাল মিডিয়ায় ভারতকে কটাক্ষ করেন ওয়াকার ইউনুস।

টুইটে এই পাক ক্রিকেটার লেখেন, ‘শাহীনের চোটে পড়া ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য স্বস্তির খবর। তাকে এশিয়া কাপে না পাওয়াটা সত্যিই দুঃখজনক। দ্রুত সুস্থ হয়ে ওঠো চ্যাম্প।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ১০ উইকেটে জয়ের পথে শাহীন একাই ধসিয়ে দিয়েছিলেন ভারতীয়দের টপ অর্ডার। তার গতি আর সুইংয়ে পরাস্ত হয়েছিলেন লোকেশ রাহুল, রোহিত শর্মা এবং বিরাট কোহলিরা। আর এই বিষয়টিকে সামনে এনেই ভারতকে খোঁচা দিয়েছিলেন ওয়াকার।

ভারতের সাবেকরাও মুখ বুজে খোঁচা সহ্য করার পাত্র নন। ওয়াকারের টুইট দেখে তেলেবেগুনে জ্বলে উঠলেন দেশটির সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। সোমবার এক টুইটে ইরফান লিখেছেন, ‘(জাসপ্রিত) বুমরাহ এবং হার্শালের (প্যাটেল) এশিয়া কাপে না খেলাটা অন্য দলগুলোর জন্য স্বস্তির বিষয়।’

সরাসরি ওয়াকারের নাম উল্লেখ না করলেও তার টুইট দেখে এটা আঁচ করা কষ্টকর নয় যে, পাকিস্তানি কিংবদন্তির খোঁচার জবাব দিতেই এমনটা লিখেছেন তিনি।

এশিয়া কাপে ২৮ আগস্ট একে অপরের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সুপার টুয়েলভে একই গ্রুপে থাকায় অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা হবে তাদের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...