| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

চমক দিয়ে এশিয়া কাপের জন্য নতুন করে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করলো বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২২ ১১:৫৯:২০
চমক দিয়ে এশিয়া কাপের জন্য নতুন করে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করলো বিসিবি

প্রথমত, ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করে এশিয়া কাপের দলে জায়গা করে নেন বাঁহাতি ওপেনার। একই সময়ে স্ট্যান্ডবাই থেকে স্কোয়াডে আসেন মৃত্যুঞ্জয়। ফলে বাংলাদেশ দলে ক্রিকেটারের সংখ্যা দাঁড়াল ১৮ জন। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একজন কর্মকর্তা এশিয়া কাপের দলে নাঈমের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে উইন্ডিজ 'এ' দলের বিপক্ষে মাঠে নামার আগে এশিয়া কাপে উপেক্ষিত ছিলেন নাঈম। বরং বিসিবির পরিকল্পনা ছিল সৌম্য সরকারকে বরখাস্ত করা। একইসঙ্গে এশিয়া কাপের দলে সুযোগ পাওয়া সাব্বির রহমানকে ম্যাচ ফিটনেসের সুযোগ দেওয়ার লক্ষ্য বিসিবি।

সৌম্য সুযোগ কাজে লাগাতে না পারলেও নাঈম ঠিকই নিজের কাজ করে দেখিয়েছেন। সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়ে ফিরলেও দ্বিতীয় ম্যাচে শতক হাঁকিয়ে বসেন নাঈম। এই ওপেনারের ১১৬ বলে ১০৩ রানের ইনিংসে বাউন্ডারি থেকেই আসে ৬২ রান। যেখানে ১৪ চারের পাশাপাশি ১টি ছয়ের মারও রয়েছে নাঈমের। যদিও শেষ ম্যাচে অবশ্য আবারও সিঙেল ডিজিট ৩ রানে আউট হয়ে ফেরেন নাঈম।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ বিবেচনায় ব্যাট হাতে বেশ ধারাবাহিক ব্যাটসম্যানই ছিলেন নাঈম। কিন্তু আধুনিক ক্রিকেটসুলভ স্ট্রাইক রেট মেন্টেন করতে না পারায় দল থেকে ছিটকে যান এই ব্যাটসম্যান। এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ৩৪ টি-টোয়েন্টিতে রান আছে ৮০৯। ২৪ গড় থাকলেও স্ট্রাইক রেট মোটেও টি-টোয়েন্টি সুলভ নয়। মাত্র ১০৩.৭১।

এশিয়া কাপের জন্য ১৮ জনের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাঈম শেখ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মাহাদি, সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি মিরাজ, এবাদত হোসেন, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মৃত্যুঞ্জয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...