আর্জেন্টিনাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন মাসচেরানো
মাশ্চেরানো ২০২০ সালে ফুটবল থেকে অবসর নিয়েছিলেন। তাই তিনি ২০২২বিশ্বকাপে শুধুমাত্র দর্শক হয়ে থাকবেন।যদিও ২০০৬ থেকে ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই ডিফেন্ডার তখন এখানে দলে নেই, লিওনেল মেসি সম্পর্কে ধারণা আগের মতোই।
সম্প্রতি ব্রাজিলের ওগ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘আর্জেন্টিনাকে নিয়ে অনেক আশায় আছি আমি। এই দলটা ধারাবাহিকতা ধরে রাখা শিখে গেছে। তাদের নিজেদের খেলা নিয়ে ধারণাটা বেশ পরিষ্কার। তারা জানে কী করতে হবে, আর প্রতিদ্বন্দ্বিতার জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ।’
গেল বছরের কোপা আমেরিকা জয়, এরপর থেকে অপরাজিত থাকা, জুনে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফাইনালিজিমা জেতা... সব মিলিয়ে আর্জেন্টিনাকে এবার বিশ্বকাপের হট ফেভারিট হিসেবেই ধরা হচ্ছে। মাসচেরানোরও মনে হচ্ছে তেমন কিছুই।
তবে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা তো বটেই, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ডকেও বেশ সমীহের নজরে দেখতে বলেছেন মাসচেরানো। সাবেক এই আর্জেন্টাইন অধিনায়ক এখন আছেন আর্জেন্টিনা অ-২০ দলের কোচ হিসেবে। গ্লোবোকে দেওয়া সে সাক্ষাৎকারে উঠে এল নিজের কোচিংয়ের প্রসঙ্গও।
নিজেদের কোচিং নিয়ে মাসচেরানোর কথা, ‘আমি যেখানে আছি খুবই খুশি আছি, এর চেয়ে ভালো কোনো জায়গাতেই আমি থাকতে পারতাম না। আমার ক্যারিয়ারে যুব দলের ভূমিকা ছিল অনেক। আর আমি এখন আমার ধারণাগুলো ছড়িয়ে দিতে চাই।’
তিনি যোগ করেন, ‘ফুটবলে আপনি অন্যের কাছ থেকে ধার করা ধারণা প্রচার করতে পারবেন না, এটা আপনার নিজস্বই হতে হবে। আমার মূলমন্ত্র হচ্ছে খেলাটার কেন্দ্রে থাকা, নিয়ন্ত্রণ করা, বলের দখল ধরে রেখে খেলা, অন্যের অর্ধে খেলা, ঝুঁকি নেয়া। জয়টা গুরুত্বপূর্ণ, তবে যেভাবে আপনি জেতেন, সেটাও গুরুত্বপূর্ণ।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
