| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

‘আমরা এখনও শিশু’ অধিনায়ক হয়ে এ কী বললেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২১ ১২:২১:২৯
‘আমরা এখনও শিশু’ অধিনায়ক হয়ে এ কী বললেন সাকিব

এশিয়া কাপের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের পর সংবাদমাধ্যমে শাকিব বলেন, ‘‘এক জন শিশু যখন প্রথম হাঁটতে শেখে তখন সে এক পা, দু’পা করে এগোয়। আমরাও এখন শিশু। আশা করছি এক পা, দু’পা করে হাঁটতে হাঁটতে সামনের গিকে এগোব।’’

কিন্তু কেন এমন বললেন শাকিব? ২০১৬ সালে এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেটা বাদ দিলে গত ছ’বছরে ক্রিকেটের ছোট ফরম্যাটে খুব একটা ভাল খেলতে পারেনি তারা। এই প্রসঙ্গে শাকিব বলেন, ‘‘২০০৬ সালে আমরা প্রথম টি-টোয়েন্টি খেলেছিলাম। তার পর থেকে ২০১৬ সালের এশিয়া কাপের ফাইনালে ওঠা ছাড়া ভাল ফল হয়নি। আমরা অনেক পিছিয়ে আছি। তাই নতুন করে শুরু করা ছাড়া কোনও উপায় নেই।’’

অধিনায়ক হিসাবে রাতারাতি দলের খেলায় পরিবর্তন করতে পারবেন না। তাই আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপকে পাখির চোখ করেছেন শাকিব। তিনি বলেন, ‘‘যদি কেউ মনে করে এক দিনে সব বদলে দেব তা হলে সে মুর্খের স্বর্গে বাস করছে। আমার শুধু একটাই লক্ষ্য। টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারই প্রস্তুতি নিচ্ছি। যদি বিশ্বকাপে ভাল খেলতে পারি তবেই বুঝব আমরা ঠিক পথে এগোচ্ছি।’’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...