রাবাদার দুর্দান্ত গতিতে তছনছ ইংলিশ ব্যাটাররা
ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৮ ১৮:০৬:৪৩
বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ইংলিশরা ৬ উইকেটে ১১৬ রান করে। তারা দ্বিতীয় দিনে মোট 165 টেনে আনতে সক্ষম হয়। একাই লড়াই করে ৭৩ রানে আউট হন অলি পোপ।
অধিনায়ক বেন স্টোকসের ব্যাট থেকে আসে ২০ রান। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। ফলে ৪৫ ওভারেই গুটিয়ে গেছে স্বাগতিক দল।
প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা ৫২ রান খরচায় একাই নিয়েছেন ৫ উইকেট। এছাড়া অ্যানরিচ নর্টজে ৩টি এবং মার্কো জানসেন নেন ২ উইকেট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিনা উইকেটে ২১ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।
