| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার সত্যিকার অর্থে রোনালদোদের কিনে নিতে আগ্রহ প্রকাশ করেছেন যিনি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৮ ১৩:২৮:০৯
এবার সত্যিকার অর্থে রোনালদোদের কিনে নিতে আগ্রহ প্রকাশ করেছেন যিনি

এ খবর জানিয়েছে জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন। এছাড়া র‍্যাটক্লিফের মুখপাত্র টাইমস পত্রিকায় খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

মুখপাত্র বলেছেন, ‘যদি (ইউনাইটেড) ক্লাবটিকে বিক্রির জন্য তোলা হয় তাহলে অবশ্যই র‍্যাটক্লিফ একজন সম্ভাব্য ক্রেতা। যদি এমন কিছু সম্ভব হয় তাহলে অবশ্যই আমরা দীর্ঘমেয়াদি মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করছি।’

এদিকে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানায় থাকা গ্ল্যাজার্স পরিবার ক্লাবটির একটি অংশ বিক্রি করতে চায়। এ খবর দেখেই মূলত নিজের আগ্রহের কথা জানিয়েছেন জিম র‍্যাটক্লিফ।

সাম্প্রতিক সময়ে ভয়াবহ ব্যর্থতার মধ্যে রয়েছে ইউনাইটেড। ২০১৩ সালের পর আর প্রিমিয়ার লিগ জিততে পারেনি তারা। এমনকি গত পাঁচ বছরে কোনো শিরোপাই যোগ হয়নি তাদের ট্রফি কেবিনেটে। এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও খেলতে পারবে না ক্লাবটি।

স্বাভাবিকভাবেই দলের এমন পারফরম্যান্সের পর ভক্ত-সমর্থকদের তোপের মুখে পড়েছে মালিকপক্ষ। বিশেষ করে, দলের চাহিদামতো বিনিয়োগে অপারগতা প্রকাশ করায় তাদের ওপর অসন্তুষ্ট সমর্থকরা। এছাড়া ক্লাবের ঋণও বেড়ে গেছে ১১ শতাংশ।

পাশাপাশি ইংল্যান্ডের সবচেয়ে বড় স্টেডিয়ামে ওল্ড ট্র্যাফোর্ডের মানোয়ন্ননে নজর না দেওয়ার কারণেও সমালোচিত গ্ল্যাজার্স পরিবার। তাই সমর্থকরাও অপেক্ষায় রয়েছেন নতুন মালিকের হাতে ভিন্নভাবে এগোবে ক্লাবটি।

ইউনাইটেডকে কিনতে আগ্রহ প্রকাশ করা জিম র‍্যাটক্লিফ মূলত ইনিয়োস নামের একটি পেট্রোকেমিক্যাল কোম্পানির মালিক। চলতি বছরের শুরুতে চেলসিকে কিনে নেওয়ার জন্যও বিড করেছিলেন তিনি। কিন্তু ৪.২৫ বিলিয়ন বিড করেও কিনতে পারেননি তিনি।

তবে র‍্যাটক্লিফ নিজে ম্যানচেস্টারের বাসিন্দা এবং ক্লাবটির দীর্ঘদিনের সমর্থক। তাই এবার পরিস্থিতির উদ্ভব ঘটায় ক্লাবটি কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করলেন র‍্যাটক্লিফ। শুধু তাই নয়, ইউনাইটেডকে ঘিরে তার বেশ কিছু পরিকল্পনাও রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...