| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বর্তমান সময়ে ভারতের ডি ভিলিয়ার্স যে তারকা ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৬ ১২:৫৭:৫৫
বর্তমান সময়ে ভারতের ডি ভিলিয়ার্স যে তারকা ক্রিকেটার

এ বছর এখনও পর্যন্ত দুর্দান্ত ফর্মে রয়েছেন সূর্য। তিনি এই বছর ভারতের হয়ে ১২ টি ম্যাচ খেলেন এবং ৩৮.৯০ গড়ে এবং ১৮৯.৩৮ স্ট্রাইক রেটে ৪২৮ রান করেছেন। তাদের মধ্যে দুটি অর্ধশতক ও একটি সেঞ্চুরি করেন তিনি।

সূর্যকে ডি ভিলিয়ার্সের সঙ্গে তুলনা করে পন্টিং বলেন, 'সূর্য ৩৬০ ডিগ্রিতে খেলে মাঠের চারপাশে রান তুলতে পারে। অনেকটা এবি ডি ভিলিয়ার্স যেমনটা তার সেরা সময়ে খেলেছে- ওরকমই। ল্যাপ শট, লেট কাট এবং কিপারের মাথার ওপর দিয়ে! ডাউন দ্যা গ্রাউন্ডেও সে খেলতে পারে। লেগ সাইডে সে খুব সুন্দর খেলে। সে পেসার বা স্পিনারদের খুবই ভালোভাবে সামলায়। যেকোনো তাকে দলে চাইবে, শুধু স্কোয়াডে নয়।'

অসাধারণ পারফরম্যান্সে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে গেছেন ভারতের এই ব্যাটার। তার খেলা খুবই পছন্দ পন্টিংয়ের। ভারতের জাতীয় দলে চার নম্বরে সূর্যকে দেখতে চান তিনি।

পন্টিং আরও বলেন, 'সূর্য এক, দুই বা চারে নামতে পারে। আমি মনে করি, সে ওপেন করতে পারে। তবে আপনি তাকে নতুন বলের খেলা থেকে দূরে দেখতে চাইবেন। পাওয়ার প্লে'র বাইরে ম্যাচের মাঝের সময়টা যদি সে নিয়ন্ত্রণ করে এবং শেষপর্যন্ত মাঠে থাকে, তাহলে আপনি জানেন যে কী হতে পারে! তার জন্য চার নম্বরই সঠিক জায়গা।'

৩১ বছর বয়সী সূর্যকুমার ভারতের হয়ে এখন পর্যন্ত ১৩টি ওয়ানডে এবং ২৩টি টি-টোয়েন্টি খেলেছেন। ওয়ানডেতে ৯৮.৮৩ এবং টি-টোয়েন্টিতে ১৭৫.৪৫ স্ট্রাইক রেট আছে তার। দুই ফরম্যাট মিলিয়ে করেছেন এক হাজারের বেশি রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...