| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

‘১৮০ করো, না হয় ১০০ রানে অল আউট হয়ে যাও’: সুজন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৫ ১৮:৫৬:২০
‘১৮০ করো, না হয় ১০০ রানে অল আউট হয়ে যাও’: সুজন

গত সফরে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। এই সিরিজে আক্রমণাত্মক ক্রিকেটের অভাব অনুভব করেছিল বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে রোডেশিয়ানরা। তবে টিম ম্যানেজমেন্ট প্রতিশ্রুতি দিয়েছিল সিরিজ শুরুর আগে তারা নির্ভয়ে ক্রিকেট খেলবে।

টি-টোয়েন্টিত ব্যর্থতার এই বৃত্ত থেকে কিছুতেই যেন বের হতে পারছে না বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে সম্প্রতি নেতৃত্বেও পরিবর্ত্ন আনা হয়েছে। সাকিব আল হাসানের অধিনায়কত্বে আক্রমণাত্মক ক্রিকেট খেলাই এখন বাংলাদেশের মূল লক্ষ্য।

সুজন বলেন, 'আমরা আক্রমণাত্মক মনোভাবটা তৈরি করতে পারছি না। একটা দ্বিধা নিয়ে ব্যাটিং করে ব্যাটাররা। আপনি যখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলবেন আপনাকে হয় ১৮০ রান করতে হবে, আর না হয় আপনি ১০০ রানে অল আউট হয়ে যান। আমি এটার পক্ষে। আপনি যদি জিততে চান, আপনাকে বড় রান করেই জিততে হবে।'

আসন্ন এশিয়া কাপের পর টি-টোয়েন্টি সংস্করণে আরও একটি মেগা ইভেন্টে খেলবে বাংলাদেশ। এ বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে টি-টোয়েন্টির বিশ্ব আসর। সেই আসরকে সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের টিম ডিরেক্টর বলেন, 'আপনি অস্ট্রেলিয়ার কন্ডিশনে যখন বিশ্বকাপ খেলবেন, তখন ১২০-১৩০ রান করে ম্যাচ জিততে পারবেন না। ১৮০ রানের জন্যই খেলতে হবে। আর না হয় আপনি যদি ১১০ রানে অলআউট হয়ে যান তাহলে আমি কিছুই মনে করবো না। কিন্তু আমি চাই যে, ছেলেরা আক্রমণাত্মক ক্রিকেট খেলুক।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...