| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবাক কান্ড: এক ম্যাচে দুই কোচের লাল কার্ড, দেখেনিন ম্যাচের সর্বশেষ পরিস্থিতি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৫ ১২:৫০:০৫
অবাক কান্ড: এক ম্যাচে দুই কোচের লাল কার্ড, দেখেনিন ম্যাচের সর্বশেষ পরিস্থিতি

খেলা সবচেয়ে পার্ক মজা. প্রথমে গোল করে এগিয়ে নেয় চেলসি। শেষ দিকে বিতর্কিত গোলে সমতায় ফেরে টটেনহ্যাম। তবে ব্লুজরা লিড ফিরে পেতে সময় নেয়নি। অতিরিক্ত সময়ে দেরিতে গোলে হার এড়ায় হটস্পার্স।

চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে হওয়া ম্যাচটিতে ১৯ মিনিটেই এগিয়ে যায় চেলসি। মার্ক কুকুরেলার কর্নার থেকে উড়ে আসা বলে জোরালো ভলিতে জালের ঠিকানা খুঁজে নেন কালিদু কোলিবালি। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর এটি কোলিবালির প্রথম গোল।

প্রথমার্ধে আর গোল পায়নি দুই দল। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৮ মিনিটের সময় সমতাসূচক গোল করে টটেনহ্যাম। জর্জিনহোর ভুলে বল পেয়ে যান টটেনহ্যাম ডিফেন্ডার বেন ডেভিস। তার পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শটে বল জালে জড়ান পিয়েরে এমিল হজবার্গ।

এই গোলের পর চেলসির ডাগআউটের দিকে ছুটে যান টটেনহ্যামের কোচ কন্তে। ছাড় দেননি চেলসির কোচ টুখেলও। তখন টটেনহ্যামের কোচ কন্তের সঙ্গে রাগারাগি হয় টুখেলের। তাদের থামাতে ছুটে আসেন রেফারি, দুজনকেই দেখানো হয় হলুদ কার্ড।

টটেনহ্যামের সমতা ফেরানোর ৮ মিনিট পর আবার লিড নেয় চেলসি। ডি-বক্সের বাইরে এনগোলো কন্তের কাছ থেকে পাওয়া বল রিস জেমসকে এগিয়ে দেন রহিম স্টারলিং। বক্সের ভেতরে পেয়ে সেটিকে গোলে পরিণত করতে কোনো সমস্যাই হয়নি রিস জেমসের।

মনে হচ্ছিল, ম্যাচটি জিতেই যাবে স্বাগতিক ক্লাবটি। কিন্তু অতিরিক্ত যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গিয়ে পরাজয় এড়িয়ে দলকে এক পয়েন্ট দেন টটেনহ্যামের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। তবে এই গোলের আগে ডি-বক্সের মধ্যে কুকুরেল্লার চুল ধরে ফেলে দেন টটেনহ্যামের ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো।

সেটি নিয়ে উষ্মা প্রকাশ করেন চেলসির কোচ টুখেল। তবে বাতিল হয়নি গোল, ফলে ম্যাচের ফল হয় ২-২ গোলে ড্র। তখন রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায় টুখেল ও কন্তের মধ্যে। এবার রেফারি এসে দুজনকেই লাল কার্ড দেখিয়ে পরিস্থিতি শান্ত করেন। দুই কোচ লাল কার্ড দেখলেও অমীমাংসিতই থাকে ম্যাচ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...