| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ভারতকে কিভাবে হারাবে সেটা আগে থেকেই বলে দিচ্ছে জিম্বাবুয়ে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৪ ১৮:০২:০৭
ভারতকে কিভাবে হারাবে সেটা আগে থেকেই বলে দিচ্ছে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের মাটিতে এখন পর্যন্ত ১৩টি সিরিজ খেলেছে ভারত। এর মধ্যে জিম্বাবুয়ে জিততে পেরেছে দুটিতে, ড্র হয়েছে দুটি সিরিজ। বাকিগুলোতে জিতেছে ভারত। ২০০১ সালের পর জিম্বাবুয়ের মাটিতে কখনোই সিরিজ হারেনি ভারত।

ঘরের মাঠে বাংলাদেশের কাছে সিরিজ হারার পর ইনোসেন্ট কাইয়া আসন্ন ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারাতে চাইছে। এই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চান জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান। সিরিজ শুরুর আগে লোকেশ রাহুলের দলকে হুমকি দেন তিনি।

ভারত এখনও পর্যন্ত জিম্বাবুয়েতে ১৩টি সিরিজ খেলেছে। এর মধ্যে জিম্বাবুয়ে জিতেছে দুটি, ড্র করেছে দুটি সিরিজ। বাকিটা জিতেছে ভারত। ২০০১ সালের পর ভারত জিম্বাবুয়েতে কখনও সিরিজ হারেনি।

এর মধ্যে ২০১৩, ২০১৫ এবং ২০১৬ সালে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশও করেছে ভারত। সফরকারীদের এমন দাপুটে পারফরম্যান্সের পরও নিজেদের আত্মবিশ্বাসে কমতি নেই কাইয়ার। দলের মানসিকতা পরিবর্তনে কোচ ডেভিড হাটনকেও কৃতিত্ব দেন তিনি।

কাইয়া বলেন, '২-১ ব্যবধানে জিম্বাবুয়ে জিতবে। ব্যক্তিগতভাবে আমি চাইব, সর্বোচ্চ রান সংগ্রাহক হতে এবং সেঞ্চুরি করতে। খুব সাধারণ পরিকল্পনা। আমি রান করতে চাই এবং সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চাই। এটাই আমার লক্ষ্য।'

'যখন ডেভিড (হাটন) আসল, সে আমাদের বলেছে ইতিবাচক ক্রিকেট খেলতে। এটাই আমরা চেষ্টা করছি। আমরা শটস খেলতে আর ভয় পাচ্ছি না। এভাবেই সবকিছু বদলে গেছে। অনেক বড় কিছু আমরা পরিবর্তন করিনি।'

হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগামী ১৮ আগস্ট প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত। একই মাঠে পরের দুই ম্যাচ হবে ২০ ও ২২ আগস্ট। সিরিজ শুরুর আগে রাহুলের দলকে আগাম হুঙ্কার দিয়ে রেখেছিলেন কোচ হাটনও।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...