| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অর্ধযুগেও অটুট রোনালদো, ১৬ তেই ঝড়ে গেলেন মেসি-নেইমার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৩ ২২:৩৮:১০
অর্ধযুগেও অটুট রোনালদো, ১৬ তেই ঝড়ে গেলেন মেসি-নেইমার

কিন্তু এবার শেষ ৩০ ব্যালন ডি’অরের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিতে পারেননি মেসি। ২০০৫ সালের পর প্রথমবারের মতো, এই ফুটবলার গত মৌসুমে তার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ পারফরম্যান্সের কারণে ব্যালন ডি'অরের শেষ ৩০-এ পৌঁছাতে পারেননি।

১৬ বছর পর, মেসি সেরা ৩০ ব্যালন ডি'অর থেকে বাদ পড়েন। এছাড়াও এই তালিকায় জায়গা করে নিতে পারেননি ব্রাজিলিয়ান তারকা নেইমার। যদিও এই দুই তারকা ফুটবলার নন, ক্রিশ্চিয়ানো রোনালদো টানা ১৮ বছর ধরে ব্যালন ডি'অরের শীর্ষ ৩০ জনের তালিকায় রয়েছেন।

সর্বশেষ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন রোনালদো। প্রিমিয়ার লিগে ১৮ গোলের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগেও পেয়েছেন ৬ গোল। যদিও রেড ডেভিলদের বলার মতো কোনো সাফল্য এনে দিতে পারেননি এই পর্তুগিজ সেনসেশন। তবুও ব্যক্তিগত পারফরম্যান্সের সুবাদে জায়গা করে নিয়েছেন সেরা ত্রিশে।

মেসি কেন এবার জায়গা করেননি সেরা ত্রিশে। সে বিষয় ব্যাখ্যা করে ফরাসি ম্যাগাজিনটি জানিয়েছে, ‘২০০৬ সাল থেকে টানা ১৫ আসরে সেরার নমিনেশনে থেকে সাতবার ব্যালন ডি’অর জেতা মেসির অবস্থা এবং অবস্থানের উপর নির্ভর করে জায়গা পাওয়ার প্রশ্ন আসে। তবে ব্যালন ডি’অরের নতুন নীতিমালা অনুযায়ী ক্যালেন্ডার ইয়ার নয় বরং মৌসুমের পারফরম্যান্স বিবচেনায় বাদ পড়েন এই ফুটবলার। প্যারিসে এই ফুটবলারের প্রথম মৌসুমের পারফরম্যান্স হতাশার ছিল।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...