| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবিশ্বাস্য: নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট শ্রীলঙ্কা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৪ ১৮:২০:২০
অবিশ্বাস্য: নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম দুই ম্যাচে হেরেছে। শেষ ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় প্রোটিয়ারা। টস হেরে ব্যাট করতে নেমে লঙ্কান নারীরা ১৭.১ ওভারে মাত্র ৪৬ রানে গুটিয়ে যায়। শ্রীলঙ্কা আগে কখনো ৫০ রানের নিচে আউট হয়নি।

২০১২ সালের গুয়াংজু এশিয়ান গেমসে বাংলাদেশ নারী দলের বিপক্ষে ৫৭ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। সেদিন মাত্র ৬২ রান করেও ৫ রানের জয় দেখেছিল সালমা খাতুনের দল। এর প্রায় দশ বছর পর লঙ্কানদের ৪৬ রানে গুঁড়িয়ে দিলো সুন লুসের অধীনে কমনওয়েলথ গেমস খেলতে নামা প্রোটিয়ারা।

শ্রীলঙ্কার পক্ষে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন শুধুমাত্র অধিনায়ক চামারি আতাপাত্তু। তার ব্যাট থেকে এসেছে ১৫ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে চার ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন নাদিন ডি ক্লার্ক। মাসাবাতা ক্লাসের শিকার ৭ রানে দুই উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...