দারুন সুখবর: পুরস্কার পাচ্ছেন লিটন দাস ও শরিফুল
ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৪ ১৫:১৩:২০
বর্তমানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সেরা ছন্দে আছেন জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বর্তমানে জাতীয় দলের জার্সিতে তিন ফরম্যাটেই খেলছেন এই ব্যাটসম্যান।
এছাড়াও জাতীয় দলের উদীয়মান খেলোয়াড় হিসেবে এই পুরস্কার পাচ্ছেন ফাস্ট বোলার শরিফুল ইসলাম ।
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে আগামীকাল ওসমানী মেমোরিয়াল হলে ভার্চুয়াল প্ল্যাটফর্ম থেকে এ পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
