| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

অবিশ্বাস্য ব্যাপার: একটা সময় বড় ‘শত্রু’ ছিলেন লিওনেল মেসি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৪ ১২:৩১:৫২
অবিশ্বাস্য ব্যাপার: একটা সময় বড় ‘শত্রু’ ছিলেন লিওনেল মেসি

চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের হয়ে খেলার ফলে মেসি এবং রামোসের মধ্যে শত্রুতা তৈরি হয়েছিল। কিন্তু সেসব এখন শেষ। ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির জার্সিতে দুজনই এখন একই নৌকার যাত্রী।

একসঙ্গে খেলার ফলে দুজনের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হচ্ছে, তাই আপনি অন্য ব্যক্তির প্রশংসা করতে দ্বিধা করবেন না। সম্প্রতি ট্রফি জেতার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মেসির প্রশংসা করেন রামোস।

সেদিন রামোস বলেন, ‘মেসিকে সতীর্থ হিসেবে পাওয়া সম্মানের ব্যাপার। তার প্রশংসা করতে হয় না, সে নিজের খেলা দিয়েই প্রশংসা আদায় করে নেয়। আশা করি, সে এভাবেই খেলা চালিয়ে যাবে।’

ট্রফি দোঁ চ্যাম্পিয়নের ম্যাচে নঁতের বিপক্ষে মেসি এবং রামোস দুজনই গোলের দেখা পেয়েছেন। রক্ষণ এবং গোলরক্ষককে বোকা বানিয়ে ধ্রুপদী চালে বল জালে পাঠিয়ে ম্যাচে প্রথম পিএসজিকে এগিয়ে দিয়েছিলেন মেসি। আর দারুণ এক ব্যাকহিলের মাধ্যমে দলের তৃতীয় গোলটি করেছিলেন রামোস।

গত মৌসুমে যথাক্রমে বার্সেলোনা থেকে মেসি এবং রিয়াল মাদ্রিদ থেকে রামোস পিএসজিতে যোগ দেন। মৌসুমের একটা বড় অংশ রামোস চোটের কারণে মাঠের বাইরে থাকায় তাদের দুজনকে একসঙ্গে খেলতে দেখা গেছে কমই। তবে এবার দর্শকদের সেই সাধ পূরণ হতে পারে।

ট্রফি দোঁ চ্যাম্পিয়ন জিতে নতুন মৌসুমে শিরোপার খাতা খোলা হয়ে গেছে পিএসজির। আগামী ৬ আগস্ট ক্লেরমন্ট ফুটের বিপক্ষে ম্যাচ দিয়ে শুর হবে তাদের লিগ ওয়ান মিশন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...