| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের ওয়ানডে পারফরম্যান্স নিয়ে অদ্ভুদ এক মন্তব্য বিসিবির প্রধান নির্বাহীর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০১ ১৮:৫১:০৫
বাংলাদেশের ওয়ানডে পারফরম্যান্স নিয়ে অদ্ভুদ এক মন্তব্য বিসিবির প্রধান নির্বাহীর

তবে ওয়ানডেতে দল হিসেবে ভালো করছে বাংলাদেশ। পারফরম্যান্স বিবেচনায় টাইগারদের এখন বড় দলের কাতারেই রাখা যেতে পারে। আমি আশা করি আইসিসির বার্ষিক সভায় খোদ বাংলাদেশের ওয়ানডে পারফরম্যান্সের প্রশংসা করেছে। আজ (সোমবার) সন্ধ্যায় বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন এ তথ্য জানান।

আইসিসি সভাশেষে দেশে ফিরে সোমবার প্রথম গণমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে নিজামউদ্দিন বলেন, ‘ওয়ানডে সুপার লিগে ওপরে থাকার বিষয়টি যদি শুরুতেই চলে আসে, তখন আমাদের জন্য এটা হয়তো বড় ফ্যাক্টর। আমাদের দেশের ক্রিকেটের জন্য একটা বড় বিষয় হয়ে যায়। আপনারা দেখেছেন নিশ্চয়ই যে আইসিসি বার্ষিক রিপোর্টেও এটাকে বেশ হাইলাইট করেছে। বিশেষ করে আমাদের ওয়ানডে টিমের পারফরম্যান্সকে। আমরা সবাই বিষয়টা নিয়ে অত্যন্ত আনন্দিত।’

বাংলাদেশ কি আগামীতে আরও বেশি সংখ্যক আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে? এমন প্রশ্নের জবাবে বিসিবি সিইও বলেন, ‘চাওয়া অনুযায়ী ম্যাচ বাড়ানো বা বেশি খেলা সেটা হয়তো আমরা কাছাকাছি যেতে পেরেছি। দুয়েকটা জায়গায় আমাদের হয়তো কিছু ঘাটতি আছে, সেটা হয়তো ওভারকাম করে ফেলব।’

আইসিসিতে রাজস্ব বণ্টন বেড়েছে কি না? জানতে চাওয়া হলে বিসিবি সিইওর জবাব, ‘দেখুন, আইসিসিতে রাজস্ব বণ্টন নির্দিষ্ট কোনো দেশের জন্য আলোচনা হয় না এবং সেটার সুযোগও নেই। একটা মডেল দেওয়া হয়, সেটা ফলো করে রেভিনিউ শেয়ার হয়। সেভাবেই হচ্ছে এবং ভবিষ্যতে এটা কেমন হবে, সেটা নেক্সট চক্রে ঠিক হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...