| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ক্রিকেট ইতিহাসে আবারও মারকাটারি ব্যাটারদের পেছনে ফেলে বিশ্ব রেকর্ড গড়লেন তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০১ ১৫:১২:২৮
ক্রিকেট ইতিহাসে আবারও মারকাটারি ব্যাটারদের পেছনে ফেলে বিশ্ব রেকর্ড গড়লেন তামিম

নিজের এই দায়িত্ব পালনের সময়ে মজার এক রেকর্ডই তৈরি করে ফেলেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। ওয়ানডে ক্রিকেটে প্রথম ওভারে এখন সবচেয়ে বেশি রান তামিমের। তামিমের রান ৫১৭। তামিমের ঠিক পরেই রয়েছেন বীরেন্দ্র শেবাগ (৫০৩ রান), অ্যাডাম গিলক্রিস্ট(৫০১ রান),ক্রিস গেইল (৩৪৬ রান)।

মূলত ক্যারিয়ারের শুরুর দিকে বেশ আক্রমণাতক ব্যাটিং করতেন তামিম। ফলে প্রথম ওভার থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হওয়ার চেষ্টা করতেন এই ওপেনার। সেই চেষ্টার প্রেক্ষিতেই এখন প্রথম ওভারে বিশ্বের সবচেয়ে বেশি রান তামিমের। সময়ের সাথে সাথে আরো বেশি পরিণত হয়েছেন তামিম। তবে এখনো প্রথম ওভার থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হওয়ার সামর্থ্য রয়েছে ওয়ানডে অধিনায়কের।

এই ছোট্ট পরিসংখ্যানটি তামিমকে টি টোয়েন্টিতে খেলতে দেখতে না পারার সমর্থকদের আক্ষেপটি যেনো আরো একটু বাড়িয়ে দিলো। যেখানে সাম্প্রতিক সময় ওপেনাররা কিছুতেই প্রথমদিকে রান তুলতে পারছেন না। সেখানে তামিম ইকবাল থাকলে হয়তো প্রথম ওভার থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হতেন। লম্বা সময় ক্রিজে থাকার পাশাপাশি টাইগারদের রানের চাকাও সচল রাখতেন তিনি। নিঃসন্দেহে তিন সংস্করণের ক্রিকেটেই টাইগারদের সেরা ওপেনার তামিম ইকবাল খান। এই ছোট্ট পরিসংখ্যানটি আবারো যেন সেটাই মনে করিয়ে দিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...