| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ হারের পর এ কেমন মন্তব্য করলেন পুরান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০১ ১৩:০৮:৫০
ম্যাচ হারের পর এ কেমন মন্তব্য করলেন পুরান

খেলার শুরুতে লড়াই করে ভারত নির্ধারিত ২০ বলে ছয় উইকেটে ১৯০ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান (৪৪ বলে) করেন অধিনায়ক রোহিত শর্মা। তা ছাড়া সাত নম্বরে ব্যাট করে কার্তিক খেলেন ১৯ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে আট উইকেটে ১২২ রান করে। ভারতের তিন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও রবি বিষ্ণু একসঙ্গে পাঁচ উইকেট নেন। দুটি করে উইকেট নেন অশ্বিন ও বিষ্ণু।

দ্বিতীয় ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পুরান বলেন, 'এক ম্যাচ হারে আমরা বাজে দল হয়ে যাইনি। আমরা কিছুদিন আগেই ইংল্যান্ডের বিপক্ষেও খেলেছি, আমরা সেখানে অনেক লড়েছি। তাদের প্রতিনিয়ত চ্যালেঞ্জ জানিয়েছি। এই সিরিজে আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াব, এতে আমার কোনও সন্দেহ নেই। আমরা বিনোদন দেয়ার জন্যই খেলতে থাকব।'

'প্রথম ম্যাচে যা হয়েছে, সেটা চলে গেছে। এটাই ক্রিকেট। আমরা জানি আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আমি বিশ্বাস করি, আমরা বিনোদন দিতে পারার মতোই টি-টোয়েন্টি দল।'

প্রথম ম্যাচ হারের পর স্লো-ওভার রেটের কারণে ম্যাচ ফি'র ২০ শতাংশ করে কেটে নেয়া হয় ক্যারিবিয়ানদের। দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হবে পহেলা আগস্ট বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। ভেন্যু সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল। খেলার ৩৫ মিনিট শেষ ...