ভুল ত্রুটিপূর্ণ একাদশের কারনে মাশুল গুনতে হলো বাংলাদেশকে
শনিবার ১৫ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ৩ উইকেটে ১২৮ রান। ২০ ওভার শেষে স্কোর কমে ২০৫ রানে। অর্থাৎ শেষ ৩০ বলে ৭৭ রান যোগ করেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। একটি বড় ছবি তোলা, তারা শেষ ৯ ওভারে ১২৫ রান করেছে।
তবে আগের ম্যাচের প্যাটার্ন, জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা যে গতিতে রান তুলছিল তাতে স্বাগতিকরা থাকত ১৬০। বোলিং খারাপ হলে ১৮০ করার সুযোগ থাকত। কিন্তু সিকান্দার রাজার কিছু মানবিক বোলিং এবং বাংলাদেশি বোলারদের খুব আলগা বোলিংয়ে জিম্বাবুয়ে ২০৫ রান করে।
যদিও বছরখানেক আগে এই হারারে স্পোর্টস ক্লাব মাঠে ১৯৩ রান টপকে জেতার রেকর্ড ছিল টাইগারদের, তারপরও এবারের তারুণ্যনির্ভর দলটির জন্য ২০৬ রানের টার্গেট যে একটু বেশিই বড়। যার অলরাউন্ডিং নৈপুণ্য সিরিজ জিততে রেখেছিল বড় ভূমিকা, সেই সৌম্য সরকারও নেই এবার দলে।
যারা আছেন, তাদের মধ্যে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক সোহান সাধ্যমতো চেষ্টা করেছেন। কিন্তু তা দল জেতানোর জন্য যথেষ্ঠ ছিল না। তাই শেষ রক্ষা হয়নি। বাংলাদেশ পারেনি, হেরেছে। তবে এর বাইরেও অনেক কথা থেকে যায়।
টিম ম্যানেজমেন্টের ভূল ও অদূরদর্শী একাদশ নির্বাচনও বাংলাদেশকে ভুগিয়েছে এবং এটিই হারের অন্যতম প্রধান কারণ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা ভুলের পুনরাবৃত্তি ঘটলো হারারে স্পোর্টস ক্লাব মাঠেও। বৃষ্টিতে প্রথম ম্যাচ ধুয়ে মুছে যাওয়ার পর ডমিনিকার উইন্ডসোর পার্কে দ্বিতীয় ম্যাচে তিন পেসার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ।
সে ম্যাচেও ব্যাটিংবান্ধব পিচে ক্যারিবীয় ব্যাটািরদের উত্তাল উইলোবাজির মুখে খেই হারিয়ে ফেলেন বাংলাদেশের তিন পেসার তাসকিন (৩ ওভারে ৪৬), শরিফুল (৪ ওভারে ৪০) ও মোস্তাফিজ (৪ ওভারে ৩৭)। তিনজনে মিলে ১১ ওভারে দিয়েছিলেন ১২৩ রান, ওয়েস্ট ইন্ডিজ গড়েছিল ১৯৩ রানের পাহাড়।
পরের ম্যাচেই এ ফর্মূলা থেকে সরে আসে বাংলাদেশ। তাসকিনকে বাদ দিয়ে একাদশে বাড়তি স্পিনারের অন্তর্ভুক্তি ঘটানো হয়, যুক্ত হন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ঠিক ২৬ দিন পর হারারে স্পোর্টস ক্লাব মাঠে আবার সেই ভুল পথে হাঁটা।
এবার জিম্বাবুয়ের বিপক্ষে আবার তিন পেসার নিয়ে নেমে পড়া। কিন্তু ব্যাটিংবান্ধব পিচে বাংলাদেশের বোলারদের দূর্বলতা ও ঘাটতি বিস্তর। এবার তাসকিন (৪ ওভারে ৪২), শরিফুল (৪ ওভারে ৪৫) ও মোস্তাফিজ (৪ ওভারে ৫০)- তিন পেসার মিলে ১২ ওভারে দিয়েছেন ১৩৭ রান।
পরিসংখ্যান পরিস্কার বলে দিচ্ছে তিন পেসার খেলানোর কোনো সুফল পায়নি বাংলাদেশ। ভুলত্রুটিপূর্ণ একাদশ গড়ার কারণে প্রতিপক্ষ শুরুতেই বড়সড় স্কোর গড়ে বসছে। যে রান টপকে যাওয়ার মতো ব্যাটিং শক্তি ও ম্যাচ জেতানো পরিণত ব্যাটার নেই বাংলাদেশের বর্তমান দলে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে
- ২৬ আগস্ট থেকে টানা ৪ দিনের ছুটি, কারা পাবেন না
- সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নবম পে-স্কেলের গেজেট
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- পে স্কেলে পরিবর্তনের আভাস, অর্থায়ন নিয়ে চলছে হিসাব-নিকাশ
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
- চূড়ান্ত পর্যায়ে নবম পে-স্কেল, সেপ্টেম্বরে গেজেটের প্রস্তুতি
