| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দুই কাপে একই স্কোয়াড হবে ভারতের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ৩১ ১০:৫৯:৪৩
দুই কাপে একই স্কোয়াড হবে ভারতের

এমন খবর উঠে এসেছে ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদনে। জানা গেছে, শুধু এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়, এই দুই মেগা ইভেন্টের মধ্যকার দুটি সিরিজেই একই স্কোয়াড রাখবে ভারত।

এশিয়ান কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত। ভারত এরপর সেপ্টেম্বর ও অক্টোবরে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি করে টি-টোয়েন্টি খেলবে।

এই দুটি সিরিজেও থাকবে তাদের এক স্কোয়াড। তারপর একই স্কোয়াড নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টিও খেলবে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ক্ষেত্র বিবেচনায় দুয়েকটি পরিবর্তনের সম্ভাবনা অবশ্য ক্রিকবাজ উড়িয়ে দেয়নি।

সাম্প্রতিক সময়ে কোভিড-১৯ নীতিমালা বা ব্যস্ত সূচির ভিড়ে নিয়মিতই খেলছে ভারত। ফরম্যাট ভেদে প্রতি সিরিজের দলের কাউকে না কাউকে বিশ্রামে রাখে তারা। গত ছয় মাসে তাদের ছয় অধিনায়কও দেখা গেছে।

জানা গেছে, বর্তমানে বিশ্রামে থাকা বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, লোকেশ রাহুল- সবাইকে নিয়েই এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দল ঘোষণা করতে চায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...