| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মুমিনুল ‘এ’ দলে নেই, জানা গেল এর রহস্যময় কারন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৮ ১৯:০৬:৩০
মুমিনুল ‘এ’ দলে নেই, জানা গেল এর রহস্যময় কারন

বাংলাদেশ ‘এ’ দলের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন আবদুর রাজ্জাক। সেখানে মুমিনুল প্রসঙ্গ আসে।

মুমিনুলকে বাদ দেওয়ার প্রসঙ্গ উঠলে জাতীয় দলের এ নির্বাচক জানালেন, বাদ নয়, মুমিনুলকে বিশ্রামে রাখা হয়েছে। সাবেক এই ক্রিকেটার বলেন, ‘মুমিনুল আসলে অল্প সময়ের জন্য অফফর্মে আছে। ওকে এখানে বিবেচনায় আনা–না আনার প্রশ্নই আসে না। আমি মনে করি, ওকে উপযুক্ত বিশ্রাম দেয়া হয়েছে। টেস্ট ক্রিকেট এমনিতেই কঠিন, মুমিনুলের বাজে সময় যাচ্ছিল আবার সে অধিনায়কও। তো মাঝে মাঝে মানুষের ছোট বিরতি দরকার হয়।’

রাজ্জাক আরো বলেন, ‘আমি শুনেছি যে মুমিনুলকে কি ‘এ’ দলেও জায়গা দেয়া হবে না! না এটা এমন না। খুব চাপে ছিল সে, মুমিনুলের এমন কোনো বয়স হয়ে যায়নি যে আর ফিরতে পারবে না। এমন না। এটা একদমই বিশ্রাম।’

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম‌্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। সফরের সবগুলো ম‌্যাচই হবে সেন্ট লুসিয়ার ড‌্যারেন স‌্যামি ক্রিকেট স্টেডিয়ামে।

আগামীকাল ২৯ জুলাই প্রায় এক মাসের সফরের জন্য দেশ ছাড়বে বাংলাদেশ 'এ' দল। ৪ আগস্ট থেকে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ। ১০ আগস্ট থেকে মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। ১৬, ১৮ ও ২০ আগস্ট হবে ওয়ানডে ম্যাচ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...