| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মাঠ ছাড়লেন লড়াকু শফিক, পুরো দ্বায়িত্ব এখন এই দুজনের কাঁধেই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৭ ১৮:৩২:৩৭
মাঠ ছাড়লেন লড়াকু শফিক, পুরো দ্বায়িত্ব এখন এই দুজনের কাঁধেই

পঞ্চম দিনে জিততে পাকিস্তানকে আরও ৪১৯ রান করতে হবে। হাতে ৯ উইকেট। ইমাম-উল হক ৪৬ ও অধিনায়ক বাবর আজম ২৬ রান নিয়ে ব্যাট করছেন।

শেষ দিন অজেয়, টেস্ট বাঁচাতে পারবে পাকিস্তান? এই টেস্ট বাঁচাতে ইমাম-উল-হক ও বাবর আজমা কী করতে পারেন? শেষ পর্যন্ত পাকিস্তান ড্র করতে পারলে জিতবে।

পাকিস্তানের সামনে চোখ রাঙাচ্ছেন লঙ্কান বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার প্রবাথ জয়সুরিয়া। এরই মধ্যে আবদুল্লাহ শফিক তার বলেই উইকেট হারিয়েছেন। আগের ইনিংসগুলোতে দুর্দান্ত বোলিং করে সবার নজর কেড়েছেন এই স্পিনার। শেষদিন যদি তিনি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, তাহলে সিরিজটি ড্র করতে পারবে লঙ্কানরা।

জিততে হলে বিশ্বরেকর্ড করতে হবে পাকিস্তানকে। করতে হবে ৫০৮ রান। টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে জিততে পারেনি কোনো দল। ৪১৮ রান করে টেস্টে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ডটি দখলে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রেকর্ডটি গড়েছিলো তারা।

পাকিস্তানও একটা রেকর্ড গড়েছিলো আগের ম্যাচে। ৩৪২ রান তাড়া করে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জয় পেয়েছিলো তারা। সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল এটি। আবার লঙ্কানদের বিপক্ষে সর্বোচ্চ ৩৮২ রান করে জয়ের রেকর্ডটিও পাকিস্তানের।

৫০৮ রান তাড়া করা কী তাদের পক্ষে সম্ভব হবে? বৃহস্পতিবার বিকেলেই জানা যাবে এর সত্যতা। তবে, তার আগে বৃহস্পতিবার দিনভর কী রোমাঞ্চ উপহার দেন পাকিস্তান এবং শ্রীলঙ্কার ক্রিকেটাররা, সেটাই দেখার বিষয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...