| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শেখ মেহেদির বক্তব্যে আরও একবার পরিষ্কার মানসিকভাবে কতটা পিছিয়ে টাইগাররা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৭ ১৫:২০:৪৩
শেখ মেহেদির বক্তব্যে আরও একবার পরিষ্কার মানসিকভাবে কতটা পিছিয়ে টাইগাররা

খালেক মাহমুদ সুজনকে এই প্রশ্নটি করা হলে তিনি বলেন"দেখুন আমাদের এই ছেলেরাই তো ওয়ানডেতে সাফল্য নিয়ে আসছে। অর্থাৎ ওদের টেকনিকে খুব একটা সমস্যা নেই। সমস্যাটা নিশ্চয়ই মানসিকতায় রয়েছে। আমাদের একটা উপায় বের করতে হবে এ সমস্যা থেকে বের হওয়ার জন্য।"খালেদ মাহমুদ সুজনের কথাটাই হয়তো সত্য। মানসিকভাবেই পিছিয়ে রয়েছেন টাইগাররা।

গতকাল শেখ মেহেদি হাসান সংবাদকর্মীদের বলেন"আমরা রাসেল কিংবা পোলার্ড নই যে চাইলেই ৬ মারতে পারি। নিজেদের সামর্থর মধ্যে থেকে যতটুকু উন্নতি করা সম্ভব সেটি করতে হবে আমাদের।"৬ তো শুধু আর রাসেল পোলাডরাই মারেন না বাবর আজম, বিরাট কোহলি ,হার্দিক পান্ডিয়ারাও নিয়মিত ছয় মারেন। ভারত ,পাকিস্তান এবং বাংলাদেশের ক্রিকেটারদের শারীরিক গঠন এবং শক্তিমত্তা প্রায় একই। তাহলে ওরা পারলে টাইগাররা কেন পারেন না।

বিষয়টি সহজলভ্য, বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বাসই করেন না তাদের পক্ষে নিয়মিত ছয় মারা সম্ভব। মাঠে যাওয়ার আগেই যেন আত্মসমর্পণ করে দেন অধিকাংশ ক্রিকেটাররা। সংবাদমাধ্যমে বেশ কয়েকবার ক্রিকেটারদের বলতে শোনা গিয়েছে পাওয়ার হিটিংয়ে তাদের দুর্বলতার কথা। আমাদের পক্ষে নিয়মিত ছয় মারা সম্ভব এই বিশ্বাসটাই যদি না থাকে তাহলে যতই প্রস্তুতি নেওয়া হোক, ফলাফল কখনই ফলপ্রসূ হবে না।

এছাড়াও দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বেশ কয়েকবার বলেছেন"আমাদের পক্ষে টি-টোয়েন্টিতে ১৭০ রানের বেশি করা সম্ভব নয়"। যে দলের অধিনায়ক এ তত্ত্বে বিশ্বাসী সে দলের পক্ষে আর যাই করা সম্ভব হোক না কেন, ভালো করা মোটেও সম্ভব নয়। অর্থাৎ টি-টোয়েন্টিতে নিজেদের ভাগ্য বদলাতে হলে, সর্বপ্রথম টাইগারদের বদলাতে হবে নিজেদের মানসিকতা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...