| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে রোনালদোকে নিয়ে কাকার নতুন আশা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৭ ১৩:৩৫:২০
বিশ্বকাপে রোনালদোকে নিয়ে কাকার নতুন আশা

কিন্তু ব্রাজিলিয়ান তারকা কাকার সম্ভাবনা দেখে অভিভূত হয়েছিলেন সবাই। তিনি চান রোনালদো আরও তিনটি বিশ্বকাপ খেলুক। তিনি অবশ্য এ ব্যাপারে জোর দেননি। রোনালদোর ফিটনেস ও মানসিক অবস্থা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কাকা।

দক্ষিণ আফ্রিকায় ২০১০ বিশ্বকাপ ছিল কাকার শেষ বিশ্বকাপ। এরপর ২০১৪ সালে দলে সুযোগ পাননি। এ কারণে গত বিশ্বকাপ মানে কী, তার কোনো বাস্তব অভিজ্ঞতা নেই কাকার। কারণ তিনি নিজেও জানতেন না যে ২০১০ তার শেষ বিশ্বকাপ হতে চলেছে।

তাই ২০২২ সালই রোনালদোর শেষ বিশ্বকাপ কি না সে বিষয়ে মন্তব্য করতে পারছেন না কাকা, 'একজন ফুটবলার হিসেবে নিজেই এই জায়গায় রাখা কঠিন। কারণ আমার এই অভিজ্ঞতা হয়নি। সবশেষ ২০১০ সালের আসরে খেলেছিলাম আমি। চেষ্টা করেছিলাম ২০১৪ সালের আসরেও খেলতে। কিন্তু সেবার দলে জায়গা হয়নি।'

ফিফা প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও যোগ করেন, 'রোনালদো এখন এই অবস্থায় আছে যে, সে একটা বিশ্বকাপের সামনে দাঁড়িয়ে এবং এই আসরে সে খেলবে। সামনের দিনগুলোতে এটি নির্ভর করবে তার শারীরিক ফিটনেসের ওপর, সে কীভাবে নিজেকে অনুপ্রাণিত করে সেটিও দেখার।'

এসময় নিজের আশার কথা জানিয়ে কাকা বলেন, 'আমি ভুল না হলে, সে তার পঞ্চম বিশ্বকাপ খেলতে চলেছে। এটি সত্যিই দারুণ। আমার তো ইচ্ছে হয়, সে যেনো আরও তিনটি বিশ্বকাপ খেলতে পারে (হাসি)। তবু দেখা যাক। আশা করি এবার সে ভালো করবে এবং ঠাণ্ডা মাথায় ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে পারবে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...