| ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

টি-২০ তে পাওয়ার হিটিং নিয়ে এ কি আজব মন্তব্য করলেন মেহেদী

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৬ ১৭:০৪:৫২
টি-২০ তে পাওয়ার হিটিং নিয়ে এ কি আজব মন্তব্য করলেন মেহেদী

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার খুবই কম। যেখানে প্রধান দায়িত্ব ব্যাটারদের উপর বর্তায়। বাউন্ডারি হাঁকানোয় বেশ পিছিয়ে তারা। টোয়েন্টি-এ-সাইডের খেলায় উইকেট সেট করার বেশি সময় থাকে না, আপনাকে উইকেটে গিয়ে শুরু থেকেই শট খেলতে হয়।

পাওয়ার হিটিংয়ের জন্য একজন ব্যাটারের যে ধরনের শারীরিক গড়ন প্রয়োজন হয়, সেটা বাংলাদেশীদের নেই। হরহামেশাই দেখা যায়, ক্যারিবিয়ানরা মাসেল পাওয়ার দিয়ে ছক্কা মারেন। এমনকি তাদের শটে খুব বেশি টাইমিংও করতে হয় না। তবে এখানেই অনেক পিছিয়ে বাংলাদেশ।

মেহেদী বলেন, ‘দেখুন, আমরা বাংলাদেশি, আমরা কেউই পাওয়ার হিটার না। আমরা চাইলে আন্দ্রে রাসেল বা পোলার্ড হতে পারব না। আমাদের সামর্থ্যের মধ্যে যেটুকু আছে তা দিয়ে যতটা উন্নতি করা যায়।’

বাংলাদেশের ব্যাটারদের পাওয়ার হিটিংয়ে উন্নতি করার জন্য একজন বিশেষজ্ঞ পাওয়ার হিটিং কোচ প্রয়োজন বলে মনে করেন মেহেদী। তবে বাংলাদেশি ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ের যে স্কিল আছে সেটি কোচ নিয়োগ দিয়েও খুব বেশি বাড়ানো সম্ভব নয় বলে মনে করেন এই অলরাউন্ডার।

মেহেদীর বলেন, ‘হ্যাঁ পাওয়ার হিটিং কোচের দরকার। তবে আপনার যে স্কিল আছে, একে কোচ হয়ত ১০ শতাংশ এগিয়ে দিবে। কিন্তু ৩০ শতাংশ থেকে ১০০ শতাংশে পৌঁছে দিতে পারবে না। আমরা জন্মগতভাবেই এরকম। রাতারাতি পরিবর্তন করা মনে হয় না সম্ভব।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৩-৩ গোলে ড্র আর্জেন্টিনা-ডেনমার্ক, গ্রুপে দ্বিতীয় আলবিসেলেস্তেরা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে ডেনমার্কের সঙ্গে ...

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ...