| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

অবিশ্বাস্য: জাজাইকে পেছনে ফেলে ফ্রান্সের ওপেনারের বিশ্ব রেকর্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৬ ১২:১৯:১৫
অবিশ্বাস্য: জাজাইকে পেছনে ফেলে ফ্রান্সের ওপেনারের বিশ্ব রেকর্ড

২০১৯ সালে, আফগানিস্তানের ওপেনার জাজাই ২০ বছর ৩৩৭ দিন বয়সে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। এখন পর্যন্ত তাকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে বিবেচনা করা হতো।

যেহেতু বিশ্বের বেশিরভাগ দেশ টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলার জন্য আইসিসির কাছ থেকে সার্টিফিকেট পেয়েছে, তাই ফরাসি ওপেনারের এই রেকর্ডটি তালিকার শীর্ষে রাখতে হবে। শুধু তাই নয়, ফ্রান্সের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এখন প্রথম সেঞ্চুরি করেছেন ম্যাকিওন।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইউরোপিয়ান উপ-আঞ্চলিক বাছাইপর্ব টুর্নামেন্টে সুইজারল্যান্ডের বিপক্ষে এই বিশ্বরেকর্ড গড়েছেন ম্যাকেওন। ৬১ বলে নয়টি ছক্কা এবং পাঁচটি চারে ১০৯ রান করেন তিনি।

ম্যাকেওনের অমন রেকর্ড-গড়া ইনিংসের পরও এক উইকেটে ম্যাচ জিতেছে সুইজারল্যান্ড। আগে ব্যাটিংয়ে নেমে পাঁচ উইকেটে ১৫৭ রান তুলেছিল ফ্রান্স। জবাবে শেষ বল পর্যন্ত লড়াই করে সুইসরা।

ম্যাচের শেষ বলে তাদের দরকার ছিল চার রানের। আর তখনই চার মেরে দল জেতান সুইজারল্যান্ডের ব্যাটার আলী নায়ার। ৪৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন তিনি। ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলা ম্যাকেওনের সেঞ্চুরি তাই কাজেই লাগাতে পারল না ফ্রান্স।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...