| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ: মেসিকে বার্সেলোনা ফিরিয়ে আনার বড়সড় ইঙ্গিত দিলেন ক্লাব সভাপতি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৬ ১০:২১:৩৭
ব্রেকিং নিউজ: মেসিকে বার্সেলোনা ফিরিয়ে আনার বড়সড় ইঙ্গিত দিলেন ক্লাব সভাপতি

২০২১-২২ মৌসুমের শুরুতে, মেসি স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের প্যারিস সেন্ট-জার্মেইতে (পিএসজি) যোগ দেন। ফ্রি ট্রান্সফার ফিতে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। যা শেষ হবে আগামী বছরের জুনে।

পিএসজি অধ্যায় শেষ হলে মেসির ভবিষ্যৎ কী? ফুটবল বিশ্বে এই নিয়ে জল্পনা দীর্ঘদিনের। মেসি কি আবারও বার্সেলোনায় ফিরতে পারেন? বার্সার কোচ জাভি তো আর্জেন্টাইন খুদে জাদুকরকে ফিরিয়ে আনতে অনুরোধই করলেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তাকে।

লাপোর্তা কী ভাবছেন? সমর্থকদের জন্য সুখবর। ক্লাব সভাপতি জুয়ান লাপোর্তার কথায় পরিষ্কার ইঙ্গিত, মেসিকে ফিরিয়ে আনতে পারে বার্সা।

৩৫ বছর বয়সি মেসিকে নিয়ে লাপোর্তা জানান, ‘বার্সেলোনার ইতিহাসে সেই সম্ভবত সেরা ফুটবলার। সবচেয়ে কার্যকর ফুটবলার। বার্সেলোনার ইতিহাসে তার তুলনা শুধু জোহান ক্রুইফের সঙ্গেই করা যায়।’

আর্থিক সংকট মেটাতে গিয়ে এমন একজন ফুটবলারকেই কি না ঝেড়ে ফেলতে হলো বার্সেলোনার! সেই সিদ্ধান্ত নিয়ে লাপোর্তা বললেন, ‘একদিন তো এমনটা ঘটতেই হতো। আমাদের এমন একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। বাস্তবতা হচ্ছে কোনো ফুটবলার বা কোচই প্রতিষ্ঠানের উর্ধ্বে নয়।’

লাপোর্তা এরপরই কার্যত ‘বোমা’ ফাটিয়েছেন। তার কথা, ‘আমি মনে করি না, মেসি-অধ্যায় শেষ হয়ে গেছে। আর মেসির অধ্যায় যে এখনও খোলা আছে, সেটি নিশ্চিত করা আমাদেরই দায়িত্ব।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...