| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এবার ওয়ানডে ক্রিকেট নিয়ে কঠিন মন্তব্য করলেন: লতিফ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৪ ২১:০৬:৪৪
এবার ওয়ানডে ক্রিকেট নিয়ে কঠিন মন্তব্য করলেন: লতিফ

সম্প্রতি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেন স্টোকস। একটি ফরম্যাট ছাড়ার কারণ হিসেবে ইংল্যান্ডের আন্তর্জাতিক ব্যস্ত আন্তর্জাতিক সময়সূচিকে উল্লেখ করেছেন। তবে রশিদ লতিফ মনে করেন যে স্টোকস ওয়ার্কলোড কমাতে ওয়ানডে বেছে নিয়েছেন কারণ এই ফরম্যাটটি অন্য দুটি ফরম্যাটের চেয়ে কঠিন।

সম্প্রতি টেস্ট ক্রিকেটে নতুন ধারার সূচনা করেছে ইংল্যান্ড। সাদা পোশাকের ক্রিকেটেও যে আক্রমণাত্মক খেলা যায় এবং এভাবে সফল হওয়া যায়, তা করে দেখিয়েছে ইংলিশরা। তাছাড়া চলমান শ্রীলঙ্কা সফরে পাকিস্তানও বড় লক্ষ্য তাড়া করে জিতেছে।

লতিফ বলেন, 'এমনকি টেস্ট ম্যাচেও আপনি ২৫০ বা ৩০০ রান করছেন। ভারতের বিপক্ষে কয়েক ওভারে (দ্রুত রান তোলে) ২৫০ রান তাড়া করেছে (জিতেছে) ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪৪ রান তাড়া করেছে (জিতেছে) পাকিস্তান, যার অর্থ তারা এটিকে সহজ মনে করছে এবং ওয়ানডে ক্রিকেট এই মুহূর্তে খেলা সবচেয়ে কঠিন।'

ওয়ানডে ক্রিকেটে দুই ইনিংসের শুরু থেকে দুই প্রান্তে দুটি নতুন বল ব্যবহার করা হয়। তাছাড়া ইনিংসের শুরুর দশ ওভারে পাওয়ার প্লে থাকে। সবমিলিয়ে এই ফরম্যাটে খেলাটা তুলনামূলক কঠিন বলে মনে করেন রশিদ লতিফ।

পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, 'এই মুহূর্তে ওয়ানডে ক্রিকেটে (সাফল্য পেতে) সবচেয়ে বেশি দক্ষতা প্রয়োজন। এখানে দুটি নতুন বল এবং একটি পাওয়ারপ্লে থাকে। একারণেই মানুষ ওয়ানডে ক্রিকেট থেকে সরে যাচ্ছে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...