| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আকস্মিক ভাবে ক্রিকেটাদের জন্য বিশাল সুখবর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৪ ১২:৫৬:৪৫
আকস্মিক ভাবে ক্রিকেটাদের জন্য বিশাল সুখবর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড

কয়েকবার এ নিয়ে গুঞ্জন শোনা গেলেও এবার ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের নিজেদের দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট খেলার অনুমতি দিতে যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম ইনসাইড স্পোর্টস এ তথ্য জানিয়েছে।

মূলত দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নতুন টি-টোয়েন্টি ক্রিকেটে টুর্নামেন্টের দল দিচ্ছে আইপিএলের দলগুলি। যে কারণে ওই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটারদের চাচ্ছে ফ্রাঞ্চাইজি গুলি।

তাই দক্ষিণ আফ্রিকার ওই প্রিমিয়ার লিগ সহ বিশ্বের সকল প্রিমিয়ার লিগে খেলতে ক্রিকেটারদের অনুমতি দিতে যাচ্ছে ভারত। সেপ্টেম্বরে বোর্ডের আগামী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তা।

তিনি বলেছেন, “বিদেশি লিগেও মালিকানা থাকা আইপিএলের কয়েকটি দলের পক্ষ থেকে বিসিসিআইয়ে অনুরোধ করা হয়েছে, যেনো ভারতীয় ক্রিকেটারদের খেলতে অনুমতি দেওয়া হয়। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে বার্ষিক সাধারণ সভায় আলোচনা করতে হবে।”

তিনি আরও যোগ করেন, “আসলে এটি একটি জটিল ইস্যু। কারণ আইপিএলের সফলতার পেছনে কিন্তু এটিও রয়েছে যে, ভারতীয় খেলোয়াড়রা আর কোথাও খেলে না। তো আমরা এই শক্তির জায়গাটি ছাড়তে চাই না। তবে ফ্র্যাঞ্চাইজি লিগ যেভাবে বাড়ছে, নতুন কিছু ভাবা হতেও পারে।”

“আমাদের মনে রাখতে হবে, ভারতের খেলোয়াড়দের কারণেই আইপিএল এতো জনপ্রিয়। এখন তারা যদি অন্য লিগেও খেলে, তাহলে আইপিএলের দর্শক চাহিদা স্বাভাবিকভাবেই কমে যাবে। তবে তারকা ক্রিকেটারদের বাইরে এই নিয়মে খানিক ছাড় দেওয়া যেতেই পারে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...