ব্রেকিং নিউজ: মেসির সঙ্গে একই ক্লাবে থাকতে চান নেইমার
কিন্তু মৌসুমের মাঝামাঝি থেকেই গুঞ্জন উঠেছে যে নতুন মৌসুমে নেইমারকে দলে রাখতে চায় না পিএসজি। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের জন্য নতুন ঠিকানা খুঁজতে শুরু করেছে ফরাসি ক্লাবটি।
তবে নতুন মৌসুমে মেসি-এমবিএপিদের সঙ্গে পিএসজিতে থাকতে চান নেইমার নিজেই। ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও তিনি অন্ধকারে রয়েছেন বলেও জানিয়েছেন। নেইমারের কোনো ধারণা নেই পিএসজি তাকে নিয়ে কী ভাবছে। পিএসজির সঙ্গে এখনও তিন বছরের চুক্তি রয়েছে তার।
প্রাক-মৌসুম প্রস্তুতির জাপান সফরে শনিবার উরাওয়া রেডসকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। ম্যাচটিতে গোলের দেখা পেয়েছেন কাইলিয়ান এমবাপে। শেষের ৩০ মিনিটে একসঙ্গেই মাঠে নামেন মেসি ও নেইমার। দুজনের কেউই লক্ষ্যভেদ করতে পারেনজি।
ম্যাচ শেষে ৩০ বছর বয়সী নেইমার বলেন, ‘এখনও আমি এই ক্লাবের সঙ্গেই থাকতে চাই।এখন পর্যন্ত ক্লাব আমাকে কিছু জানায়নি, তাই আমাকে নিয়ে তাদের পরিকল্পনা কী, তা আমি জানি না।’
তিনি আরও যোগ করেন, ‘আমার নতুন করে কারও কাছে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই। আমাকে শুধু নিজের ফুটবলটা খেলতে হবে এবং ফুটবল খেলে সুখী হতে হবে।’
নেইমারকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন পিএসজির নতুন কোচ ক্রিস্টোফ গাল্টিয়ের, ‘দলবদলের সময় শেষ হয়ে গেলে অদূর ভবিষ্যতে কী হবে, আমি জানি না। গুঞ্জন শোনা যাচ্ছে সে চলে যাচ্ছে। আবারও বলছি সে থাকছে- এই বিষয়ে নেইমারের সঙ্গে আমি কথা বলিনি। তবে তাকে নিয়ে এবং ক্লাবে তার পরিস্থিতি নিয়ে যা বলা হচ্ছে, সেটা নিয়ে সে মাথা ঘামাচ্ছে বলে মনে হয় না।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে
- ২৬ আগস্ট থেকে টানা ৪ দিনের ছুটি, কারা পাবেন না
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নবম পে-স্কেলের গেজেট
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
