| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের সমাপ্তি, দেখেনিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৩ ১০:০০:২২
দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের সমাপ্তি, দেখেনিন ফলাফল

শুক্রবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে কার্টেলের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি-বিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে প্রোটিয়াদের মাত্র ৮৩ রানে আউট করার কারণে জস বাটলারের দল ১১৮ রানের বিশাল জয় উপভোগ করেছে। এর ফলে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরল ইংল্যান্ড।

বৃষ্টির কারণে খেলা কমিয়ে ২৯ ওভার করা হয়। প্রথমে ইংল্যান্ড ২৮.১ ওভারে ২০১ রানে অলআউট হয়। তারাও প্রোটিয়া বোলারদের কবলে পড়েন।

ভেজা পিচের সুবিধা কাজে লাগিয়ে ১২ ওভারের মধ্যে ৭২ রানে ইংল্যান্ডের ৫ উইকেট তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। তবে লিয়াম লিভিংস্টোন আর লোয়ার অর্ডারের স্যাম কুরান দারুণ দুটি ইনিংস খেলেছেন।

লিভিংস্টোন ২৬ বলে ১ চার আর ৩ ছক্কায় করেন ৩৮ রান। কুরান ১৮ বলে ২ বাউন্ডারি আর ৩ ছক্কায় খেলেন ৩৫ রানের ঝড়ো ইনিংস। এছাড়া জনি বেয়ারস্টো ২৭ বলে ২৮ আর নয় নম্বরে নামা ডেভিড উইলি ২১ বলে করেন ২১ রান।

ডোয়াইন প্রিটোরিয়াস ৬ ওভারে ৩৬ রান খরচায় একাই নেন ৪ উইকেট। দুটি করে উইকেট শিকার এনরিচ নরকিয়া আর তাবারেজ শামসির।

জবাবে মাত্র ৬ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে প্রোটিয়ারা। ২৭ রানে তারা হারায় ৫ উইকেট। টপ অর্ডারের চার ব্যাটারের মধ্যে তিনজনই করেন শূন্য (জানেমান মালান, রসি ভ্যান ডাসেন আর এইডেন মার্করাম)।

শেষ পর্যন্ত ২০.৪ ওভারেই ৮৩ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। হেনরিক ক্লাসেন ৪০ বল খেলে ৩৩ রান না করলে আরও বড় লজ্জায় পড়তে হতো সফরকারীদের। ইংলিশ বোলারদের মধ্যে আদিল রশিদ নেন ৩ উইকেট। দুটি করে উইকেট মঈন আলি আর রিস টপলির।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...