| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

লিজেন্ডস লিগের খেলা নিয়ে ফাইনাল সিন্ধান্ত জানালেন গাঙ্গুলি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২২ ১৭:৫২:১১
লিজেন্ডস লিগের খেলা নিয়ে ফাইনাল সিন্ধান্ত জানালেন গাঙ্গুলি

তবে এক সাক্ষাৎকারে সৌরভ নিজেই জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি লিজেন্ডস লিগে খেলছেন না। লিগ অফ লিজেন্ডসের দ্বিতীয় মরসুমের সময়সূচী নিশ্চিত হওয়ার কিছুক্ষণ পরে, সৌরভ তার অবস্থান স্পষ্ট করেছিলেন।

মূলত লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরের সময়সূচি প্রকাশের প্রেস রিলিজে সৌরভের একট বক্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। যেখানে সৌরভ বলেন, ‘অন্যান্য কিংবদন্তিদের সঙ্গে খেলা দারুণ মজার হবে।’ এরপরই খবর ছড়ায় লিজেন্ডস লিগে খেলবেন ভারতীয় এই ক্রিকেটার।

তবে এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘না, আমি লিজেন্ডস লিগ ক্রিকেটে খেলব না। এই তথ্য সত্য নয়।’

সৌরভ না খেললেও গত বছরের মতো এবারও বীরেন্দর শেবাদ, শেন ওয়াটসন, ইরফান পাঠান, মুত্তিয়া মুরালিধরনের মতো তারকারা খেলবে লিজেন্ডস লিগে।

চলতি বছরের জানুয়ারিতে তিনটি দল নিয়ে হয়েছিল লিজেন্ডস লিগের উদ্বোধনী আসর। যেখানে ইন্ডিয়া মহারাজাস, এশিয়া লায়ন্স ও ওয়ার্ল্ড জায়ান্টস নামে খেলেছিল তিন দল। আসছে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় আসরে অবশ্য দল আরেকটি বাড়বে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...