| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ: বিশ্বকাপের আগে ভারতে সিরিজ খেলবে যে দুটি দেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২২ ১৬:২০:৩৫
ব্রেকিং নিউজ: বিশ্বকাপের আগে ভারতে সিরিজ খেলবে যে দুটি দেশ

আর বিরাট কোহলি-রোহিত শর্মার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ ছাড়াও তিনটি ওয়ানডে খেলবে দক্ষিণ আফ্রিকা। এদিকে, দুই দেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

২০ সেপ্টেম্বর মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। এরপর ২৩ সেপ্টেম্বর নাগপুরে এবং ২৫ সেপ্টেম্বর হায়দরাবাদে সিরিজের বাকি দুটি ম্যাচ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। এরপর ২৮ সেপ্টেম্বর ত্রিবান্দ্রমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত।

সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি হবে ১ অক্টোবর ও ৩ অক্টোবর যথাক্রমে গুয়াহাটি ও ইন্দোরে। এরপর রাচিতে প্রথম ওয়ানডে ৬ অক্টোবর। লক্ষ্ণৌ ও দিল্লিতে আগামী ৯ ও ১১ অক্টোবর দুই ওয়ানডে দিয়ে সিরিজ শেষ হবে প্রোটিয়াদের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেই অস্ট্রেলিয়ার বিমান ধরার কথা রয়েছে ভারতের ক্রিকেটারদের। ফলে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতের দ্বিতীয় সারির দল নামানোর কথা রয়েছে। সাউথ আফ্রিকাও ওয়ানডে সিরিজে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত এখন ওয়েস্ট ইন্ডিজে। ২২ থেকে শুরু হবে ৭ আগস্ট পর্যন্ত চলবে সিরিজটি। এরপর তারা যাবে জিম্বাবুয়ে সফরে। সেখানে তিনটি ওয়ানডে খেলে এশিয়া কাপের প্রস্তুতি শুরু করবে ভারতীয়রা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...