| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাবর আজম অবসরে যাওয়ার আগেই ভারী দ্বায়িত্ব চাপিয়ে দিলেন মিয়াঁদাদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২১ ২১:৩৭:৩৭
বাবর আজম অবসরে যাওয়ার আগেই ভারী দ্বায়িত্ব চাপিয়ে দিলেন মিয়াঁদাদ

২০২০ সালের অক্টোবরে, বাবর সরফরাজ আহমেদকে পাকিস্তানের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে প্রতিস্থাপন করেন। কিছুদিন পর (নভেম্বরে) আজহার আলীর জায়গায় টেস্ট দলের দায়িত্ব পান তিনি। এরপর ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছে পাকিস্তান।

বাবরের অধীনে ১৫ ওয়ানডের নয়টিতে জয় পেয়েছে তারা। টি-টোয়েন্টিতে ২৬ এবং টেস্টে ১২ ম্যাচের আটটিতেই পাকিস্তানকে জয় এনে দিয়েছেন বাবর। সর্বশেষ গল টেস্টেও ইতিহাস গড়ে জয় পেয়েছে পাকিস্তান। এমন জয়ের পরই অবশ্য বাবরকে অবসরের আগ পর্যন্ত অধিনায়ক রাখার পরামর্শ দিয়েছেন মিয়াঁদাদ।

এ প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে মিয়াঁদাদ বলেন, ‘বাবর আজম এখন ম্যাচিউড। তার খেলা থেকে অবসর নেয়ার আগ পর্যন্ত অধিনায়ক হিসেবে থাকা উচিত।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক আরও বলেন, ‘দলটা একটা ইউনিট হিসেবে খেলছে। এটার কৃতিত্ব আমাদের খেলোয়াড় এবং আমাদের নাম্বার ওয়ান অধিনায়কের। সে (বাবর আজম) আমাদের ক্যাপ্টেন কুল। সে নিজের মেজাজ হারায় না।’

লম্বা সময় ধরেই ব্যাট হাতে ছন্দে রয়েছেন বাবর। পাকিস্তানের অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত টেস্টে ৯৮০, ওয়ানডেতে ১ হাজার ৮৩ এবং টি-টোয়েন্টিতে ১ হাজার ৩৯৬ রান করেছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। নেতৃত্ব সামলানোর সঙ্গে ব্যাট হাতে রান করে যাওয়ায় বাবরের প্রশংসা করেছেন মিয়াঁদাদ।

তিনি বলেন, ‘সে (বাবর আজম) দলকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো সে দারুণভাবে পারফর্মও করছে। সে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। অধিনায়ক যদি পারফর্ম করতে না পারে তাহলে সেটা দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এবং সেটি তাকে ছুঁড়ে ফেলে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...