| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জিম্বাবুয়ে সিরিজে থাকছে বাংলাদেশ দলে একাধিক পরিবর্তন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২০ ১৩:১০:৩৪
জিম্বাবুয়ে সিরিজে থাকছে বাংলাদেশ দলে একাধিক পরিবর্তন

আজ ও আগামীকালের মধ্যেই দেশে ফিরবেন ক্রিকেটাররা। তবে অধিনায়ক তামিম ইকবাল আসবেন ২২ জুলাই। তবে তার আগেই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

যদিও এর আগে বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছিল জিম্বাবুয়ে সিরিজের নানা পরীক্ষা-নিরীক্ষা করতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে সে পথ থেকে সরে আসছে বাংলাদেশ। কোন পরীক্ষা-নিরীক্ষা নয় জিম্বাবুয়ে বিপক্ষে পূর্ণ শক্তির দলে পাঠাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

যদিও ছুটিতে রয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফরে যেতে পারছেন না আরেক অলরাউন্ডার মোঃ সাইফুদ্দিন এবং ইয়াসির আলী। তবে যতদূর জানা গেছে জিম্বাবুয়ে সফরের জন্য ইতিমধ্যেই দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের অনুমতি ও পেয়ে গেছে নির্বাচকরা। জানা গেছে আগামীকাল ২১ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিবি।

বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, “আমরা একসঙ্গে টি-টোয়েন্টি আর ওয়ানডে দল ঘোষণা করব। প্রথমে যেহেতু টি-টোয়েন্টি সিরিজ। তাই ২৬ জুলাই যাবে টি-টোয়েন্টি দল। আর ওয়ানডে দল দেশ ছাড়বে ৩০ জুলাই।”

দলে কোন পরিবর্তন আসবে কিনা এ বিষয়ে কোন কিছু না বললেও জিম্বাবুয়ে সিরিজের দলে ফিরছেন উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ফাস্ট বোলার হাসান মাহমুদ জিম্বাবুয়ে সফরে থাকতে পারেন। এছাড়াও বাতাসে ভাসছে ফাস্ট বোলার রুবেল হোসেনের নাম। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের স্কোয়াডে থাকায় এ সিরিজে বিবেচনায় থাকছেন না সৌম্য সরকার, মোহাম্মদ মিথুনরা। তবে এনামুল বিজয় ও মুনিম শাহরিয়ার সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে এ সিরিজেও।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...