| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত অবশ্যই ২০১৫, ২০১৯ এবং ২০২১ সালে বিশ্বকাপ জিততো, যদি তার নেতৃত্বে খেলা হত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৯ ২১:৫৪:২১
ভারত অবশ্যই ২০১৫, ২০১৯ এবং ২০২১ সালে বিশ্বকাপ জিততো, যদি তার নেতৃত্বে খেলা হত

২০১৫ সালে কোহলির নেতৃত্বে ভারত প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেছিল। কোহলির দিন শেষ হয়েছিল ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইভেন্টের সেমিফাইনালে ৯৫ রানে জয়ের মাধ্যমে। ২০১৫ বিশ্বকাপের ফাইনালে খেলতে না পারলেও ভারত ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছেছিল।

যদিও এই আসরে শেষ পর্যন্ত শিরোপা জেতা হয়নি কোহলির দলের। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে শিরোপা খোয়ায় তারা। ২০১৯ বিশ্বকাপেও সুবিধা করতে পারেনি ভারত। সেবার নিউজিল্যান্ডের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেন কোহলিরা।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালো করতে পারেনি ভারত। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা। এই তিনটি বিশ্বকাপে কোহলির অধীনে শ্রীশান্থ খেললে ভারত তিনটি শিরোপাই জিততো বলে জানান সাবেক এই পেসার।

শ্রীশান্থ বলেন, ‘আমি যদি বিরাটের অধিনায়কত্বে দলের হয়ে খেলতাম, তবে ভারত তিনটে বিশ্বকাপ জিততো। আমি যদি বিরাটের অধিনায়কত্বে দলের অংশ হতাম, ভারত ২০১৫, ২০১৯ এবং ২০২১ সালে বিশ্বকাপ জিততো।’

সর্বশেষ তিন বিশ্বকাপে দলে না থাকলেও মহেন্দ্র সিং ধোনির অধীনে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন শ্রীশান্থ। ২০১১ সালে শচীন টেন্ডুলকারের জন্য ভারত শিরোপা জিতেছিল বলে জানান তিনি। শ্রীশান্থ বলেন, ‘আমরা সেই বিশ্বকাপ জিতেছিলাম শচীন টেন্ডুলকারের জন্য।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...