| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পান্ট-হার্দিকের জুটি নিয়ে নতুন এক মন্তব্য করলেন ভারতীয় সাবেক ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৯ ১৭:২৮:১৮
পান্ট-হার্দিকের জুটি নিয়ে নতুন এক মন্তব্য করলেন ভারতীয় সাবেক ক্রিকেটার

এই দুজন জয়ে যোগ করেন ১৩৩ রান। হার্দিক ৭১ রানে ফিরে গেলেও অপরাজিত ১২৫ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন পান্ট। সুনীল গাভাস্কার মহেন্দ্র সিং ধোনি এবং যুবরাজ সিংকে মনে রেখেছেন এই জুটির পারফরম্যান্সের পরে। তিনি মনে করেন, যুবরাজের ভবিষ্যৎ ধোনি হতে পারেন পান্ট-হার্দিক।

এ সম্প্রতি এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘যুবরাজ ও ধোনি যে ধরনের ছয় মারত, যেভাবে তারা ইনিংস টেনে নিয়ে যেত এবং তাদের রানিং বিটুইন দ্য উইকেট...সব মিলিয়ে তারা ভারতের জন্য অমন একটা জুটি হতে পারে। আমি আশা করছি, পান্ডিয়া ও পন্ত ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিতে পারে।’

ধোনি-যুবরাজের জুটি ঐতিহাসিক মর্যাদা পেয়েছে ২০১১ বিশ্বকাপের ফাইনালে। তারা শ্রীলঙ্কার বিপক্ষে ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভারতকে জিতিয়েছিলেন। ধোনি ৯১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। যুবরাজ অপরাজিত ছিলেন ২১ রান করে।

পরিস্থিতি অনুযায়ী কাজটা অবশ্য অতটা সহজ ছিল না। ওপেনার গৌতম গম্ভীর ফিরে যাওয়ার পর চাপে পড়ে গিয়েছিল ভারত। এ সময় ভারতের হাল ধরেন ধোনি ও যুবরাজ। দারুণ এক হেলিকপ্টার শটে ছক্কা মেরে ধোনির উইনিং শট এখনও ক্রিকেট ভক্তদের নস্টালজিয়ার জন্ম দেয়। ২০০৫ থেকে ২০১৭ পর্যন্ত এক সঙ্গে খেলেছেন ধোনি ও যুবরাজ। এই দুজনের ৬৭বারের জুটিতে ১০টি একশো পেরুনো ও ১৩বার পঞ্চাশ পেরুনো জুটি গড়েছেন। এই দুজনের জুটির রান ৩ হাজার ১০৫ রান। গাভাস্কারের বিশ্বাস পান্ত-হার্দিকরা এভাবে খেলে থাকলে আরেকটি অবিস্মরণীয় জুটি পেতে চলেছে ভারত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...