| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিং প্রকাশ, দেখে নিন বাংলাদেশের অবস্থান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৮ ১৪:৫২:০৫
সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিং প্রকাশ, দেখে নিন বাংলাদেশের অবস্থান

চারে ছিল পাকিস্তান। তবে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দুই দলেরই পয়েন্ট ছিল সমান ১০৬। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতায় ভারত চিরপ্রতিদ্বন্দী পাকিস্তান থেকে আরও ৩ রেটিং পয়েন্টে এগিয়ে গেল।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতায় ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে তিনেই রয়েছে ভারত। অপরদিকে ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে পূর্বের স্থানে আছে পাকিস্তান।

এদিকে ভারতের কাছে সিরিজ হারলেও নিজেদের দ্বিতীয় অবস্থান এখনও ধরে রেখেছে ইংল্যান্ড। ১২১ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের দুইয়ে আছে জস বাটলারের দল। তবে আগের চেয়ে ৩ পয়েন্ট হারিয়েছে দলটি।

১২৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড। ইংল্যান্ড ভারতের কাছে সিরিজ হারে ইংলিশদের কাছ থেকে সাত পয়েন্টে এগিয়ে গেল ব্ল্যাক ক্যাপসরা।

১০১ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে আছে অ্যারন ফিঞ্চের দল। ৯৯ রেটিং পয়েন্ট নিয়ে ছয়ে আছে দক্ষিণ আফ্রিকা। এদিকে প্রোটিয়ানরা যদি ইংল্যান্ডকে আসন্ন ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে তবে তাদের সামনে চারে ওঠার সম্ভাবনা থাকবে।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়লাভ করায় বাংলাদেশের রেটিংয়ে আরও ১ পয়েন্ট যুক্ত হয়েছে। সর্বশেষ হালনাগাদে বাংলাদেশ ৯৮ রেটিং পয়েন্ট নিয়ে সাতে আছে। ছয়ে থাকা দক্ষিণ আফ্রিকার চেয়ে কেবল ১ রেটিং পয়েন্টে পিছিয়ে আছে টাইগাররা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...