| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

টি-২০ বিশ্বকাপে কোহলির থাকা না থাকা নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন ভারতীয় সাবেক ব্যাটসম্যান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৮ ১২:৪৩:৫০
টি-২০ বিশ্বকাপে কোহলির থাকা না থাকা নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন ভারতীয় সাবেক ব্যাটসম্যান

রেখেছিলেন টপলি। কোহলি যা সামনের পায়ে খেলতে গিয়েছিলেন। বল ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটকিপার জস বাটলারের হাতে।

দলের তারকা ক্রিকেটারের এই পরিস্থিতি দেখে চিন্তিত ভারতীয় সমর্থকেরাও। ইংল্যান্ডে এ বার সীমিত ওভারের ক্রিকেটে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি বিরাট। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে তিন বল খেলে তিনি করেন ১ রান। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ছয় বল খেলে তিনি করেন ১১ রান। অন্য দিকে, প্রথম ওয়ান ডে ম্যাচেও খেলেননি বিরাট। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ২৫ বলে করেন ১৬ রান। ভারতীয় সমর্থকেরা আশায় ছিলেন শেষ ম্যাচে জ্বলে উঠবেন বিরাট। কিন্তু সেই ম্যাচেও তিনি ব্যর্থ হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোহলি নিয়ে চিন্তিত বিশেষজ্ঞেরা।

তাঁদের আশঙ্কা এই ছন্দে কোহলি খেলতে থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে বিরাট শেষ পর্যন্ত দলে থাকবেন কি না? এ প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান দীপ দাশগুপ্ত জি ২৪ ঘণ্টাকে এক সাক্ষাৎকারে বলেন, "টেকনিকের দিক থেকে কোনও সমস্যা নেই বিরাটের। ওর সমস্যা মানসিক। অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার পরে কোনও জায়গায় মনোনিবেশ করতে গিয়ে সমস্যা হচ্ছে ওর।" যোগ করেন, "'টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে বিরাট থাকবে কি না, তা এখনও বলার সময় আসেনি। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাটের থাকার সম্ভাবনা ৫০-৫০। আগস্টে এশিয়া কাপ রয়েছে। সেখানে নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ পাবে। সেই সুযোগ কাজে লাগাতে হবে বিরাটকে। ইতিমধ্যেই কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে একপ্রস্ত কথা হয়েছে ওর। আশা করছি, দ্রুত রানে ফিরবে ও।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...