| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মধ্যরাতে পাপনকে প্রধানমন্ত্রীর ফোন, চিন্তায় ঘুমাতে পারেননি তিনি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৭ ২৩:০৮:৪১
মধ্যরাতে পাপনকে প্রধানমন্ত্রীর ফোন, চিন্তায় ঘুমাতে পারেননি তিনি

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা শঙ্কার মুখে পড়েছিল সফরকারীরা। ৯৬ থেকে ১১৬, এই ২০ রানেই হারিয়ে বসেছিল ৩ উইকেট। পুরো দেশের ক্রিকেটপ্রেমীদের মতো দেশ নেত্রি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তখন উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।

আজ ১৭ জুলাই রোববার বিসিবির এক সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তামিম আউট হয়ে যাওয়ার পর আমাকে ফোন করেন। উনি খুব চিন্তিত ছিলেন। আমি বললাম, অসুবিধা নেই, ইনশাআল্লাহ আমরাই জিতব। আপনি চিন্তা করবেন না। উইনিং শটের পরপরই আবারও ফোন করেন তিনি। তখন খুব সম্ভবত রাত পৌনে তিনটা, বললেন (বাংলাদেশ দল) ভালো খেলেছে। আমি বললাম, আপনি এত রাত পর্যন্ত জেগে আছেন! উনি বললেন, চিন্তায় ঘুমাতে পারিনি। অবিশ্বাস্য। এত ব্যস্ততার পরও উনি খেলাগুলো দেখছেন।’

বাঙ্গালদেশ প্রধানমন্ত্রীর ক্রিকেট অনুরাগের কথা সবারই জানা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা হলে প্রায়শই গ্যালারিতে দেখা মেলে তার। দেশের বাইরে খেলা হলেও ব্যস্ত সূচির মধ্য থেকে সময় বের করে খেলা দেখেন তিনি।

লম্বা সফরের টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে হালে পানি না পেলেও ওয়ানডে সিরিজের শিরোপা স্বাগতিকদের রীতিমত তুলোধুনো করে ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...