তাইজুলের স্পিন ঘূর্ণিতে মাত্র ২৮ রানে তুলে নিল ৫ উইকেট
ওয়ানডে সিরিজে এরই মধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজটি নিজেদের করে নিয়েছে টিম টাইগার। আজকের ম্যাচটি জিতলে ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় ও সবমিলিয়ে ১১তমবারের মতো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করবে টাইগাররা।
এই পরতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর ওয়েস্ট ইন্ডিজ৪৭ ওভারে৯ উইকেট হারিয়ে১৭১ রান সংগ্রহ করেন। এর মধ্যে তাইজুল একাই ১০ ওভার বল করে ২৮ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, ব্রেন্ডন কিং, ক্যাসি কার্টি, শামার ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক, উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, কেমো পল, আলজারি জোসেফ ও গুদাকেশ মোতি।
