| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শ্রীলঙ্কাদের গুঁড়িয়ে দিয়ে বিপদে পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৬ ২১:১০:২২
শ্রীলঙ্কাদের গুঁড়িয়ে দিয়ে বিপদে পাকিস্তান

এই টেস্ট ম্যাচের প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪ রান। লঙ্কান বাহিনির চেয়ে এখনও ১৯৮ রানে পিছিয়ে রয়েছে তারা। নিজেদের প্রথম ইনিংসে ৬৬.১ ওভার খেলে ২২২ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। শেষ দুই উইকেটেই তারা যোগ করেছে ৮৯ রান।

দেড়শোর আগেই অলআউট হতে পারতো শ্রীলঙ্কা। মাত্র ১৩৩ রানেই সাজঘরে ফিরেছিল লঙ্কানদের ৮ ব্যাটার। সেখান থেকে নবম উইকেটে ৪৪ ও দশম উইকেটে ৪৫ রানের জুটি পেয়েছে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন দিনেশ চান্দিমাল।

এছাড়া দশ নম্বরে নামা মহেশ থিকশানা খেলেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস। ডানহাতি ওপেনার ওশাদা ফার্নান্দোর ব্যাট থেকে এসেছে ৩৫ রান। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। হাসান আলি ও ইয়াসির শাহর শিকার ২টি করে উইকেট।

পরে শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে নির্বিঘ্নে দিনটি পার করতে পারেননি পাকিস্তানের দুই ওপেনার ইমাম উল হক ও আব্দুল্লাহ শফিক। ইমাম ২ ও আব্দুল্লাহ আউট হয়েছেন ১৩ রান করে। অধিনায়ক বাবর আজম ৩ ও অভিজ্ঞ আজহার আলি ১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...