| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারতীয় বোলারদের তাণ্ডবে দিশেহারা ইংলিশ বাহিনী, স্বল্পতে অলআউট ইংল্যান্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১২ ২২:০৭:৪০
ভারতীয় বোলারদের তাণ্ডবে দিশেহারা ইংলিশ বাহিনী, স্বল্পতে অলআউট ইংল্যান্ড

ইংল্যান্ড দলের এই যখন অবস্থা, তখন ইনিংসের অবস্থা কেমন হবে তা খুব সহজেই অনুমেয়। তাও ভালো যে, পৃথিবীর সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জায় পড়তে হয়নি ইংলিশদের। তবুও, শেষ পর্যন্ত মাত্র ১১০ রানে অলআউট হতে হয়েছে তাদের।

ইংল্যান্ডের এই দুরব্স্থার জন্য সবচেয়ে বড় দায়ী ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। ৭.২ ওভার বল করে ১৯ রান দিয়ে একাই ৬ উইকেট নিলেন এই ভারতীয় পেসার। মোহাম্মদ শামি নিলেন ৩ উইকেট। বাকি উইকেটটি নিলেন প্রাসিদ কৃষ্ণা।

লন্ডনের দ্য ওভালে শুরু হয়েছে ইংল্যান্ড বনাম ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে ভারতই। এবার ওয়ানডে সিরিজেও স্বাগতিক ইংল্যান্ডকে শুরু থেকে নাকানি-চুবানি খাওয়াতে শুরু করেছে রোহিত শর্মার দল।

টস জিতে ইংল্যান্ডকেই প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে শুরুতেই বুমরাহর বোলিং তোপের মুখে পড়ে ইংলিশরা। ৭ রানেই ৩ উইকেট হারিয়ে বসে ব্রিটিশরা। জেসন রয়, জো রুট এবং বেন স্টোকস আউট হয়ে যান কোনো রান না করেই।

এরপর ১৭ রানের মাথায় আউট হয়ে যান জনি বেয়ারেস্টোও। ২০ বলে তিনি খেলেন ৭ রানের ইনিংস। ২৬ রানের মাথায় আউট হন লিয়াম লিভিংস্টোন। তিনিও রান করতে পারেননি।

ইংলিশদের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জা থেকে বাঁচালেন অধিনায়ক জস বাটলার। ৩২ বলে তিনি খেলেন ৩০ রানের ইনিংস। মইন আলি খেলেন ১৮ বলে ১৪ রানের ইনিংস এবং ডেভিড উইলি করেন ২১ রান, ক্রেইগ ওভারটন করেন ৮ রান এবং ব্রেন্ডন কার্স করেন ১৫ রান।

শেষ পর্যন্ত ২৫.২ ওভারে ১১০ রান তুলতেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...