| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

কোহলির কাছে সেঞ্চুরি নয়, নিজের চাওয়ার কথা জানালেন দ্রাবিড়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ৩০ ১২:১৩:৪৫
কোহলির কাছে সেঞ্চুরি নয়, নিজের চাওয়ার কথা জানালেন দ্রাবিড়

তবে এই ব্যাটিংয়ের বর্তমান সময়ে যে তার ব্যাটে রান নেই, সেটা কিন্তু না। বেশ কয়েকটি হাফ সেঞ্চুরি করেছেন এই সময়ে। তবে তা সেঞ্চুরিতে রূপান্তরিত করতে পারছেন না। যে কারণে তার ভক্ত-সমর্থকরা হতাশ। তবে রাহুল দ্রাবিড় মনে করেন, সেঞ্চুরি করার চাইতেও দলের জয়ে অবদান রাখতে পারাটা বেশি গুরুত্বপূর্ণ।

কোহলি শেষবার শতকের দেখা পেয়েছিলেন ইডেনে। বাংলাদেশের বিপক্ষে পিংক বল টেস্টে। সেটা অবশ্য ২০১৯ সালের নভেম্বরের কথা। সময়ের হিসেবে তা ৩২ মাস! প্রায় আড়াই বছরের ব্যবধানে কোহলির ক্রিকেট ক্যারিয়ারেও এসেছে বড়-সড় পরিবর্তন।

এই সময়ে তিন সংস্করণের ক্রিকেট থেকেই নেতৃত্ব ছেড়েছেন তিনি, শুধু তিন অঙ্কের ম্যাজিক ফিগারটাই ছুয়ে দেখা হয়নি। দ্রাবিড় মনে করেন, সেঞ্চুরি করাটাই একমাত্র সাফল্যের মানদন্ড না, দলের প্রয়োজনে ৬০-৭০ রান করতে পারাটাও যথেষ্ট। যা কোহলির কাছ থেকে পাচ্ছে ভারত।

দ্রাবিড় বলেন, 'অবশ্যই, সে যে মান নির্ধারণ করেছে, মানুষ কেবল তার সেঞ্চুরিকেই সাফল্য হিসাবে দেখে। তবে কোচের দৃষ্টিকোণ থেকে আমরা তার কাছ থেকে অবদান চাই। ম্যাচ জয়ের অবদান, তা ৫০ বা ৬০ হোক।'

কয়েক মাস আগেই সাউথ আফ্রিকার বিপক্ষে তাদের ঘরের মাটিতে টেস্ট সিরিজ খেলেছে ভারত। যেখানে প্রোটিয়া পেসারদের গতি আর বাউন্সের সামনে রান করতে বেশ বেগ পেতে হয়েছে ভারতীয় ব্যাটারদের। সেই সফরে কোহলির ৭৯ রানের একটি ইনিংস আছে, দ্রাবিড়ের চোখে এটি সেঞ্চুরির চেয়ে কোনো অংশে কম নয়।

ভারতের প্রধান কোচ বলেন, 'সবসময় সেঞ্চুরির দিকে নজর দিতে হবে এমনটা কিন্তু না, কেপ টাউনে (সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে) কঠিন পরিস্থিতিতে ৭০ এর বেশি (79) রানের ইনিংসটি একটি ভালো ইনিংস ছিল। তিন অঙ্কে পৌঁছানো হয়নি, তবে এটি একটি ভাল স্কোর ছিল।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...