অবাক ক্রিকেট বিশ্বঃ আউট দিলেন না আম্পায়ার, আম্পায়ার আঙ্গুল তুলে জোর করে আউট নেওয়ার চেষ্টা (ভিডিও)
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় আম্পায়ারকে আউট দিতে বাধ্য করছেন পাকিস্তানের পেস বোলার হাসান আলি। আসলে, তিনি ব্যাটসম্যান সলমনকে বল করার সময় বলটি ব্যাটসম্যানের প্যাডে লেগেছিল। এরপর হাসান আলির জোরালো আবেদন করেন। এই আবেদন সত্ত্বেও আম্পায়ার সলমনকে আউট দেননি।
এরপর বোলার আউটের জন্য জোর করতে থাকেন। আম্পায়ার যখন ঠিক করে নেন যে সলমন আউট নন তখন তিনি আর হাত তোলেননি। তবে হাসান আলিও ছাড়ার পাত্র নয়, তিনি আম্পায়ারের দিকে ছুঁটে যান ও আম্পায়ারের আঙুল ধরে তোলার চেষ্টা করেন। তবে এই কাজে তিনি সফল হননি। আসলে এই সবটাই ছিল মজার। আর এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ার পর ক্রমশ ভাইরাল হয়ে যায়…।
