| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ভারতের কথা ভাবনায়-ই নাই পাকিস্তানের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৯ ২১:১৭:২৭
ভারতের কথা ভাবনায়-ই নাই পাকিস্তানের

তবে আন্তর্জাতিক বিভিন্ন সিরিজ, আইসিসিরি নানা টুর্নামেন্ট ও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর ঠাসা সূচির কারণে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) রমিজের সেই প্রস্তাবিত সিরিজে সায় দেয়নি।

পাকিস্তানের এমন সিরিজ আয়োজনের প্রস্তাবের পক্ষে ছিল না ভারত। চার দলীয় সিরিজ আলোর মুখ না দেখায় ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা ভাবছে পিসিবি। ভারতকে বাদ দিয়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে সঙ্গে নিয়ে প্রতি বছর একটি করে টি-টোয়েন্টি ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় রমিজের বোর্ড। জুলাইয়ে কমনওয়েলথ গেমসের সময় বার্মিংহামে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় এই সিরিজের জন্য নির্দিষ্ট সময় চাইবে পিসিবি।

ত্রিদেশীয় সিরিজ আয়োজনে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে রেখেছেন রমিজ। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত প্রতি বছর মাঠে গড়াবে সিরিজটি। আগামী বছর থেকেই সিরিজটি আয়োজনে আশাবাদী পিসিবি।

এ প্রসঙ্গে পিসিবির এক কর্তা বলেছেন, ‘বোর্ড পরিকল্পনাটি নিয়ে কাজ করছে এবং এটি চার-জাতির বার্ষিক ইভেন্টের একটি বিকল্প। যা গত আইসিসি সভায় রমিজের মাধ্যমে প্রস্তাবিত হয়েছিল, যা অন্যান্য সদস্যদের কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন পায়নি এবং তা বাতিল হয়েছে।’

‘বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং অন্যান্য বোর্ড প্রধানদের সঙ্গে রমিজের ব্যক্তিগত ভালো সম্পর্ক রয়েছে। সে আত্মবিশ্বাসী যে আগামী বছরের মধ্যে ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনাটি কার্যকর করা যেতে পারে।’

রাজনৈতিক বৈরিতার কারণে লম্বা সময় ধরেই ভারত ও পাকিস্তানের মাঝে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দেখা যায় না। এশিয়ার দুই জায়ান্টের লড়াই দেখতে দর্শকদের তাকিয়ে থাকতে হয় আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টে। অদূর ভবিষ্যতেও এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাবনা দেখছেন না রমিজ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...