ইংল্যান্ডের বিপক্ষে নেই রোহিত,নতুন অধিনায়কের নাম ঘোষণা
ভারতীয় সংবাদমাধ্যমগুলো এমনটাই খবর প্রকাশ করেছে। ভারতের কয়েকটি সুনামধন্য গণমাধ্যম সবগুলো সংবাদ মাধ্যম বিশ্বস্ত সূত্রের বরাতে জানিয়েছে, রোহিতের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেবেন পেসার বুমরাহ।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ম্যাচের আগে আজ (২৯ জুন) এক টিম মিটিংয়ে বুমরাহকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। বুমরাহ নেতৃত্ব দিলে কপিল দেবের পর দ্বিতীয় পেসার হিসেবে ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব পাবেন তিনি।
এছাড়াও প্রথমবারের মতো অধিনায়কত্বের দায়িত্ব পাবেন এই ক্রিকেটার। এদিকে করোনা আক্রান্ত রোহিত এখনো আইসোলেশনে রয়েছেন।
