| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কিউইদের হোয়াইটওয়াশের মিশনে ইংলিশ বাহিনি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৭ ১১:৪১:৪৮
কিউইদের হোয়াইটওয়াশের মিশনে ইংলিশ বাহিনি

কিউইদের ২৯৬ রানের লক্ষ্যে চতুর্থ দিন শেষে ইংল্যান্ড করেছে দুই উইকেটে ১৮৩ রান। ম্যাচ জিতে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে তাদের প্রয়োজন ১১৩ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে সতর্ক শুরু করে ইংল্যান্ড। যদিও এ দিন সুবিধা করতে পারেননি ইংল্যান্ডের দুই ওপেনার অ্যালেক্স লিস এবং জ্যাক ক্রলি। লিস ১৮ বলে ৯ রান করে কেন উইলিয়ামসনের দুর্দান্ত থ্রো'তে রান আউট হন।

পাঁচ ওভারে প্রথম উইকেট হারানো ইংল্যান্ড দ্বিতীয় উইকেট হারায় ১৩তম ওভারে। মাইকেল ব্রেসওয়েলের বলে উইলিয়ামসনকে ক্যাচ দিয়ে ফেরেন ক্রলি। ফেরার আগে করেন ৩৩ বলে ২৫ রান। ৫১ রানের মাঝেই দুই উইকেট হারায় ইংল্যান্ড।

বাকি গল্পটা শুধুই অলি পোপ এবং জো রুটের। অসাধারণ খেলে দুজনই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। এখন পর্যন্ত অবিছিন্ন জুটি গড়েছেন ১৩২ রানের। পোপ ৮১ এবং রুট ৫৫ রানে থেকে শেষ দিন শুরু করবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...