পদ্মা সেতু উদ্বোধনের নিয়ে বিসিবির আয়োজন
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে মিরপুরে বিসিবির হোম অব ক্রিকেটে আনন্দ উৎসবে মেতেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে বিশাল এক কেক কেটে উদযাপন করেছে বিসিবি।
পদ্মা সেতুর উদ্বোধনের দিনে ক্রিকেট নিয়ে কোনো কথা বলতে রাজি হননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজকে কেবল পদ্মা সেতু নিয়ে আলোচনা হবেন জানিয়ে নাজমুল হাসান বলেন, ‘আজকে শুধু পদ্মা সেতু, আজকে ক্রিকেট না। আমরা যেহেতু পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আছি, এখানে আজ ক্রিকেট না। আমাদের এখানের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজে সাকিব, তামিমরা কেট কাটছে ওদের বক্তব্য রাখছে। এটা শেষ হোক…’
