| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ দলের আসল লক্ষ্যের কথা জানালেন মাহমুদউল্লাহ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৪ ১৫:১০:০৮
বাংলাদেশ দলের আসল লক্ষ্যের কথা জানালেন মাহমুদউল্লাহ

আজ ২৪ জুন সকালে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দেন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা। এই দুই ফরম্যাটের যেসব ক্রিকেটার টেস্ট ক্রিকেটে খেলছেন, তারা অনেক আগেই সেখানে পৌঁছেছেন।

এই বহরে মাহমুদউল্লাহর সঙ্গী ছিলেন আফিফ হোসেন ধ্রুব, মুনিম শাহরিয়ার, নাসুম আহমেদ, শেখ মেহেদীসহ অন্যান্য ক্রিকেটাররা। যাত্রা শুরুর আগেই মিডিয়ার মুখোমুখি হন মাহমুদউল্লাহ।

সিরিজ জয়ের প্রত্যয়ে তিনি বলেন, 'বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়। আর ইনশাআল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। আর এই মুহূর্তে আমাদের টিমের ব্যালেন্স খুব ভালো আছে। এটা ভালো একটা সিরিজ হবে।'

'তারা ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খুব ভালো দল। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ওদের কন্ডিশনে খেলা, অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকবে। কিন্তু শেষবার যখন গিয়েছি, ভালো ক্রিকেট খেলে সিরিজ জিতেছি, ইনশাআল্লাহ এবারও চেষ্টা করব সিরিজ জেতার।'

ইনজুরির কারণে ইতোমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ ইয়াসির আলী রাব্বির। তার জায়গায় টি-টোয়েন্টি দলে সংযুক্ত করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তাকে দলে পেয়ে সন্তুষ্ট মাহমুদউল্লাহও।

তিনি বলেন, 'আমার মনে হয় মিরাজ ডিজার্ভ করে। ও খুব ভালো পারফর্ম করছে। শেষ বিপিএলেও ভালো করেছে। আমি খুব খুশি ও স্কোয়াডে আছে।'

শুক্রবার (২৪ জুন) মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে হবে ম্যাচটি। টেস্ট সিরিজ শেষে টি-টোয়েন্টি খেলতে নামবে দুই দল। আগামী ২, ৩ ও ৭ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

এরপর তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজও খেলবে দুই দল। ১০ জুলাই মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৩ ও ১৬ জুলাই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...